Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»‘পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

‘পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ৮, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভারতীয় সেনাবাহিনীর ৫০ জন সদস্য নিহত হয়েছে দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ভারত-শাসিত ও পাকিস্তান-শাসিত কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর হাতে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

দেশেটির পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন।

এর আগে ভারতের পাঠানো ২৫টি ইসরাইলি হারপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির আইএসপিআর জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট-কিল (প্রযুক্তিগত) এবং হার্ড-কিল (অস্ত্র ব্যবহার) দক্ষতা সম্পূর্ণরূপে ব্যবহার করে ভারত কর্তৃক পাঠানো ২৫টি ইসরাইলের তৈরি হারপ ড্রোন গুলি করে নামিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ৬ মে পাকিস্তানের পাল্টা বিমান হামলায় ভারতের পাঁচটি আধুনিক যুদ্ধবিমান, একাধিক ড্রোন ধ্বংস এবং সেনা হতাহতের ঘটনায় ভারত “ভীত ও আতঙ্কিত হয়ে” এসব ড্রোন হামলার আশ্রয় নেয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.