Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»আলেম-উলামাকে শত্রু বানালে ফ্যাসিস্টদের মতো পরিণতি ঘটবে : হেফাজত ইসলাম
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আলেম-উলামাকে শত্রু বানালে ফ্যাসিস্টদের মতো পরিণতি ঘটবে : হেফাজত ইসলাম

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১৬, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দেশের আলেম-উলামা ও তৌহিদি জনতা সম্পর্কে বিএনপি নেতা ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব বলেছেন, বিএনপি চেয়ারপার্সনের কথিত উপদেষ্টা ফজলুর রহমান একটি ন্যাশনাল টিভিচ্যানেলে দেশের উলামায়ে কেরাম ও লক্ষ লক্ষ তৌহিদি জনতা সম্পর্কে অত্যন্ত অবমাননাকর, মূর্খতাপ্রসূত ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমনকি আলেম-উলামাকে গর্ভে ধারণ করা হাজার হাজার গর্বিত মায়ের প্রতিও তিনি ধৃষ্টতাপূর্ণ কথা বলতে ছাড়েননি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বৃহস্পতিবার (১৫ মে) সংবাদমাধ্যমে এক বিবৃতি এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, আমরা বিস্মিত এ ধরনের বাচাল ও ইতর শ্রেণীর লোক কিভাবে আপনার দলের একজন উপদেষ্টা হতে পারে! ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতৃত্বে সংগঠিত সমগ্র উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার আন্দোলনকে অকুণ্ঠচিত্তে সমর্থন দিয়েছিলেন আপনার ধর্মপ্রাণ দেশপ্রেমিক মা বেগম খালেদা জিয়া। সে কারণে তিনি আজও আমাদের কাছে শ্রদ্ধার পাত্র। কিন্তু ওই বছরের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের গণঅবস্থানকালে ফজলুর রহমানের মতো আলেমবিদ্বেষী কিছু নেতাই আপনার দলকে বিভ্রান্ত করেছিল বলে আমরা মনে করি।

তিনি তারেক রহমানকে উদ্দেশ করে আরও বলেন, শাহবাগের ইন্ডিয়ান ছোবল থেকে সেদিন বিএনপিও রক্ষা পায়নি। ভুলে যাবেন না, তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে শাহবাগের সেই দেশবিরোধী দানবের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে শতাধিক প্রাণ ও রক্তের বিনিময়ে বাংলাদেশকে ইন্ডিয়ার সামরিক উপনিবেশ হওয়া থেকে রক্ষা করেছিল হেফাজতে ইসলাম। অথচ সেই আলেমসমাজ ও তৌহিদি জনতা সম্পর্কে আপনার দলের কথিত উপদেষ্টা অবমাননাকর বক্তব্য দিয়েছেন। আমরা এতে গভীরভাবে দুঃখ পেয়েছি। দলীয়ভাবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন বলে আমরা আশা করি। নাহয় এমন কিছু নেতা আপনার দলের জনপ্রিয়তা নষ্ট করতে থাকবে।

মাওলানা জুনাইদ আল হাবিব বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানেও আলেম-উলামা ও মাদরাসাছাত্রদের অপরিসীম আত্মত্যাগ উল্লেখযোগ্য। আজকের বাংলাদেশে আলেম-উলামাকে অবজ্ঞা করে পথ চলার সুযোগ নেই। আলেম-উলামা ও তৌহিদি জনতাকে শত্রু বানালে ফ্যাসিস্টদের মতো পরিণতি বরণ করতে হবে। এছাড়া সমাজে আলেম-উলামা ও মাদরাসাছাত্র সম্পর্কে পুরনো দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ইসলামবিদ্বেষী মিডিয়া ও মার্কিন ওয়ার অন টেরর প্রজেক্টের প্রপাগান্ডা থেকে মুক্ত থাকার মতো জ্ঞানগত সক্ষমতা ও সচেতনতাও অর্জন এখন জরুরি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

জুন ২৩, ২০২৬

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমীর

জুন ২২, ২০২৬

‘৫০১’ হাসিনার পরাজয়ের দলিল, এখন থেকে সেলিব্রেট করব: রিসোর্ট কাণ্ডের প্রসঙ্গে মামুনুল হক

জুন ২০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.