Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»ঐক্যবদ্ধভাবে আগ্রাসী ই-s-রা-a-ইলের ঔদ্ধত্যের জবাব দিতে হবে – খেলাফত মজলিস
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঐক্যবদ্ধভাবে আগ্রাসী ই-s-রা-a-ইলের ঔদ্ধত্যের জবাব দিতে হবে – খেলাফত মজলিস

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২০, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঐক্যবদ্ধভাবে আগ্রাসী ই-s-রা-a-ইলের ঔদ্ধত্যের জবাব দিতে হবে – খেলাফত মজলিস

ঢাকা, ২০ জুন ২০২৫:
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ই-s-রা-a-ইল সকল প্রকার সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। গত এক সপ্তাহ ধরে হামলা চালিয়ে ই-s-রা-a-ইল ইরানের অবকাঠামো ধ্বংস সহ অর্ধসহস্রাধিক মানুষের প্রাণহানী ঘটিয়েছে। ইরানের পাশে দাঁড়ানোর জন্য ওআইসিকে অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে। আরব বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়াতে হবে। আগ্রাসী ই-s-রা-a-ইলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব আরো তীব্রভাবে দিতে হবে। এই অবৈধ রাষ্ট্রটি শান্তিকামী মানুষের জন্য হুমকি। ই-s-রা-a-ইলের পক্ষে যারা ভূমিকা পালন করবে তারাও শান্তিকামী মানুষের কাছে দুশমন হিসেবে চিহ্নিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রাসী ই-s-রা-a-ইলের অপরাধ পাশ কাটিয়ে ইরানকে ধ্বংস করার বারবার হুমকি দিচ্ছেন। শক্তির মদমত্ততায় যারা উন্মাদ হয়ে যায় তাদের পতন অনিবার্য্য। ইরানের প্রতিরোধের মুখে ই-s-রা-a-ইলের রাজধানীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলী নাগরিকদেরও অনুভব করা উচিৎ বাস্তুচ্যুত ফিলিস্তিনীদের সবকিছু হারানোর বেদনা কত কষ্টের! ড. আহমদ আবদুল কাদের আজ বাদ জুম্মা খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইরানে ই-s-রা-a-ইলী হামলা ও গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল।

ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী। নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, এডভোকেট রফিকুল ইসলাম, মহানগরী সহ-সভাপতি মুফতি সাইফুল হক, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, সেলিম হোসেন, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.