Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার ইসরাইলি, গৃহহীন আরো ৮ হাজার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২০, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইরানি হামলায় ইসরাইলের ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আট হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে। ইসরাইলি গণমাধ্যম ইয়োদিওথ আহরনাউথ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হামলায় ইসরাইলের আট সহস্রাধিক মানুষ গৃহহীন হয়েছে। ইসরাইলের সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিলের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি আরো জানিয়েছে, ইতোমধ্যে ৩০ হাজার ইসরাইলি ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি ও যানবহনের ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছে।

উল্লেখ্য, শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরাইল। এর প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালায় তেহরান। এর মধ্য দিয়ে শুরু হয় চলমান ইসরাইল-ইরান উত্তেজনা।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত এবং শত শত আহত হয়েছে।

ইরানি মিডিয়ার প্রতিবেদন অনুসারে, ইরানে ইসরাইলি হামলায় ৬৩৯ জন নিহত এবং ১,৩০০ জনেরও বেশি আহত।

সূত্র : আল জাজিরা

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মক্কা চুক্তি মুসলিম বিশ্বের জন্য উপকারী: মাওলানা জাবিহুল্লাহ

আগস্ট ৩০, ২০২৬

২০২১ সালে আ. লীগ আমাকে রয়েল রিসোর্টে হত্যার নীল নকশা করেছিল: মামুনুল হক

আগস্ট ২৯, ২০২৬

মুসলিম যুবককে পা ছুঁয়ে ক্ষমা চাওয়ার বাধ্য করার ভিডিও ঘিরে ক্ষোভ; পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগস্ট ২৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.