Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হিজরী নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফত ছাত্র মজলিসের স্বাগত মিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৬, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তারিখ: ১ মুহাররম ১৪৪৭ হি. | ২৬ জুন ২০২৫ খ্রি.

হিজরী নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফত ছাত্র মজলিসের স্বাগত মিছিল অনুষ্ঠিত

হিজরী ১৪৪৭ সালের শুভাগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আলী হাসান তন্ময়ের সঞ্চালনায় মিছিলে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল মুহাম্মাদ শাহরিয়ার হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাহমুদুল হাসান সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক দিদারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান সাগর বলেন, “হিজরী নববর্ষ শুধুই একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়—এটি আত্মশুদ্ধি, আদর্শচিন্তা ও আল্লাহভীতির নতুন সূচনা। আমাদের উচিত এই নববর্ষে ইসলামী মূল্যবোধে উজ্জীবিত একটি সৎ ও সচেতন ছাত্রসমাজ গড়ে তোলা।”

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও সংগঠনের কর্মী-সমর্থকেরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে হিজরী নববর্ষের তাৎপর্য তুলে ধরেন। তারা ইসলামী সংস্কৃতি ও নৈতিক সমাজ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬

নদী ছাড়ছেন জেলেরা, মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

অক্টোবর ৭, ২০২৬

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.