Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»বাংলাদেশ খেলাফতে মজলিসের সমাবেশ থেকে বিশ্ব মুসলিমকে ঐক্যের আহ্বান
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাংলাদেশ খেলাফতে মজলিসের সমাবেশ থেকে বিশ্ব মুসলিমকে ঐক্যের আহ্বান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৭, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ফিলিস্তিনে ইসরায়েলি হামলাসহ অব্যাহত গণহত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। প্রতিবাদী কর্মসূচিতে বলা হয়, ফিলিস্তিনে আন্তর্জাতিক নিয়মকানুন-বিধিবিধান ও মানবাধিকার লঙ্ঘন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। অবৈধ রাষ্ট্র ইসরায়েল বিশ্বের শান্তিকামী মানুষের জন্য হুমকি। এ অবস্থায় মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।

আজ শুক্রবার ২৭ জুন পবিত্র জুমার নামাজ শেষে মুরাদনগর বড় মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদর্শন করে।পরে মুরাদনগর ইসলামী চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদী কর্মসূচির আয়োজক ছিল বাংলাদেশ খেলাফত মজলিস মুরাদনগর উপজেলা শাখা’র। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরায়েল সব ধরনের সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। বছরের পর বছর ফিলিস্তিনে হামলা চালিয়ে ইসরায়েল দেশটির অবকাঠামো ধ্বংসসহ ৬০ সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে। আরববিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।

এছাড়াও প্রতিবাদ সমাবেশ থেকে ইজরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিক সম্পন্ন বিচ্ছিন্ন করা ও ইজরায়েলের পণ্য বয়কটের আহ্বান করেন।

প্রতিবাদী সমাবেশে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মুফতি আমজাদ হুসাইন,মুফতি তারেক মাহমুদ, মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার,মাওলানা মোতালিব হুসাইন, হাফেজ মোহাম্মদ খুরশিদ, হাফেজ আবুল বাশার , মাওলানা হাফেজ জুনায়েদ , হাফেজ মাওলানা হুমায়ুন কবীর , মুফতি ওসমান গনি ,মাওলানা নেয়ামতুল্লাহ খন্দকার, মাওলানা ইকবাল মাহমুদ,মাওলানা ইলিয়াস , মুফতি ফয়জুল্লাহ, মুফতি নাজমুল হাসান রব্বানী, মুফতি আবুল কালাম, মোঃ তাজুল ইসলামসহ উপজেলার নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.