Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»বিয়ে করতে চাই, কিন্তু আমি গরিব, এখন আমি কী করব?
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিয়ে করতে চাই, কিন্তু আমি গরিব, এখন আমি কী করব?

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ৩০, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আপনি বিয়ে করতে চান, কিন্তু আপনার আর্থিক অবস্থা ভালো নয়— এটি হতাশাজনক হলেও, ইনশাআল্লাহ আপনি আপনার পরিস্থিতি উন্নত করতে পারবেন। আর্থিকভাবে দুর্বল এমন অনেকেই সফলভাবে বিয়ে করেছেন।

হাদিসের ভাষ্য অনুযায়ী বিয়ে আমাদের দ্বীনের (ইসলামের) অর্ধেক পূর্ণ করে এবং এটি এমন একটি বন্ধন যার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসা ও পারস্পরিক দায়িত্ববোধ তৈরি হয়।

কীভাবে জীবনসঙ্গী খুঁজবেন?

আপনার মসজিদের পরিচিত ভাইদের সঙ্গে এবং ইমামের সঙ্গে যোগাযোগ করুন। তাদের জানিয়ে দিন আপনি বিয়ে করতে চান। যত বেশি মানুষ জানবে, তত বেশি সম্ভাবনা থাকবে। এছাড়া ইসলামী অনুষ্ঠান, লেকচার, সেমিনারে অংশ নিন, সেখানে পরিচয়ের সুযোগ বাড়বে।

অর্থনৈতিক দুশ্চিন্তা : বাস্তবতা ও সমাধান

আপনি ভাবছেন আপনি অর্থনৈতিকভাবে দুর্বল—এই দুশ্চিন্তা অনেকেরই থাকে। কিন্তু অনেক দম্পতি আছে যারা কলেজে পড়ার সময়ই বিয়ে করেছেন, তখন তাদের কেউই পুরোপুরি স্বাবলম্বী ছিলেন না। কিছু ক্ষেত্রে স্ত্রীও চাকরি করেন, যদিও ইসলামী বিধান অনুযায়ী স্ত্রীর জন্য চাকরি করা বাধ্যতামূলক নয়। কিন্তু স্বামীকে আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিবার চালাতে চেষ্টা করতে হবে।

আত্মবিশ্বাস জরুরি

বিয়ে করতে চাইলে আত্মবিশ্বাস থাকা জরুরি। আপনার আত্মবিশ্বাস কম থাকলে একজন মেয়ে তা সহজেই বুঝতে পারবে এবং এতে আপনার প্রতি তার আগ্রহ কমে যেতে পারে। আর্থিক দুর্বলতা নয়, আত্মবিশ্বাসহীনতা বেশি সমস্যা তৈরি করে।

হতাশা নয়, আল্লাহর ওপর ভরসা রাখুন

কোনো সুখী দম্পতিকে দেখে আপনি হয়তো কষ্ট পান। কিন্তু একজন মুসলমান হিসেবে আমরা অন্যদের জন্য সে সুখই কামনা করি যা আমরা নিজেদের জন্য চাই। আপনি যখন বিয়ে করবেন, তখন অন্যরা হয়তো আপনাকে দেখে কষ্ট পাবেন। তখন আপনি চাইবেন তারাও খুশি হোক। তাই আল্লাহর ওপর ভরসা রাখুন।

কিছু ব্যবহারিক পরামর্শ

আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন তার একটি তালিকা তৈরি করুন।
কোন স্কিল বাড়ালে আপনি ভালো চাকরি বা আয় করতে পারেন তা চিন্তা করুন।
স্থানীয় কর্মসংস্থান অফিস বা প্রশিক্ষণ সেন্টারে যান, সেখানে ফ্রি কোর্স বা সহযোগিতা পেতে পারেন।
ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যান।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা

আল্লাহর ওপর ভরসা রাখুন। দোয়া করুন যেন আল্লাহ আপনাকে উপযুক্ত জীবনসঙ্গী ও হালাল রিজিক দান করেন। অনেক নারী এমন পুরুষকে পছন্দ করেন, যে আল্লাহকে ভালোবাসে, ইসলাম মানে, এবং নিজের উন্নতির চেষ্টা করে।

অ্যাবাউট ইসলাম অবলম্বনে
ঢাকা পোস্টের সৌজন্যে

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.