Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»আমারদেশ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মাহমুদুর রহমানের মাতার ইন্তিকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আমারদেশ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মাহমুদুর রহমানের মাতার ইন্তিকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৬, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আমারদেশ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মাহমুদুর রহমানের মাতার ইন্তিকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এক যুক্ত শোকবার্তায় বলেন, “মা একজন সন্তানের জীবনের শ্রেষ্ঠ আশ্রয়স্থল, পরম মমতার উৎস, এবং আল্লাহর এক বিশেষ নিয়ামত। তাঁর ইন্তিকাল শুধুমাত্র একটি ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং একটি পরিবার, সমাজ ও জাতির জন্যও এক গভীর শোক ও বেদনাবিধুর ঘটনা। মরহুমা ছিলেন একজন আদর্শ অধ্যাপিকা। দীর্ঘ সময় সময় শিক্ষকতার জীবন অনেক ছাত্র ছত্রীকে গড়ে তুলেছেন।
তিনি ফ্যাসিবাদী হাসিনা সরকারের ষড়যন্ত্রের কারণে মিথ্যা মামলা ও হয়রানীর শিকার হয়েছেন। তার ছেলে দেশান্তরিত হয়েছে। কিন্তু তিনি আপস করেনি। তিনি এক সাহসী বীর প্রসবিনী মা। তার তুলনা হয়না।
হেফাজত নেতারা বলেন, তিনি একজন পরহেজগার, ধর্মপরায়ণ ও আদর্শ মুসলিম নারী। মরহুমার সন্তান মাহমুদুর রহমান, তার জীবন ও কর্মকাণ্ডে তাঁর সুচিন্তিত ইসলামী আদর্শের প্রতিফলন আমরা দেখতে পাই।”

নেতৃদ্বয় আরও বলেন: “আমরা পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি, তিনি যেন মরহুমাকে পূর্ণ মাগফিরাত দান করেন, তাঁর কবরকে প্রশান্তিময় করে দেন, কবরকে জান্নাতের এক টুকরো বাগিচায় পরিণত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন। আমীন।”

তারা বলেন: “আমরা শোকসন্তপ্ত মাহমুদুর রহমান সাহেবসহ তাঁর পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা যেন তাঁদেরকে এই শোক সইবার সামর্থ্য ও অটল ধৈর্য দান করেন এবং এই দুঃসময়ে তাঁর করুণা ও সহানুভূতির ছায়া দিয়ে রাখেন। দুনিয়ায় যত কষ্টই আসুক না কেন, ঈমানের আলোয় সান্ত্বনা লাভ হোক এই দোয়াই আমাদের।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.