Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»পটিয়ার ঢাকা শাখা( উত্তরা আজমপুর কাচাবাজার সংলগ্ন মাদরাসার নিজস্ব জায়গায়) উদ্বোধনী অনুষ্ঠিত
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পটিয়ার ঢাকা শাখা( উত্তরা আজমপুর কাচাবাজার সংলগ্ন মাদরাসার নিজস্ব জায়গায়) উদ্বোধনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১২, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

জামিয়া ইসলামিয়া পটিয়ার ঢাকা শাখার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

 

আজ ১২ জুলাই (শুক্রবার) অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হলো জামিয়া ইসলামিয়া পটিয়ার ঢাকা শাখার উদ্বোধনী অনুষ্ঠান। রাজধানীর উত্তরা আজমপুর কাঁচাবাজার সংলগ্ন মাদরাসার নিজস্ব জায়গায় আয়োজিত এ মহতী অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাদরাসা প্রাঙ্গণ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, শায়খুল ইসলাম আল্লামা মুফতি আবু তাহের কাসেমী নদভী (দা.বা.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাযুল আসাতিযা, জামিয়া পটিয়া সদর ক্যাম্পাসের মুহতামিম ও শায়খুল হাদীস, আল্লামা হাফেজ আহমদুল্লাহ (দা.বা.)।

 

এছাড়াও উপস্থিত ছিলেন—

 

🔹 হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

🔹 মাওলানা আব্দুল্লাহ চন্দ্রদিঘলিয়া, গোপালগঞ্জ

🔹 মাওলানা ফজলুল করিম রাজু, বগুড়া

🔹 মাওলানা মীর কাউসার খলিল

🔹 মাওলানা সলিম মাহদী

🔹 মাওলানা শিহাব উদ্দীন

🔹 মাওলানা এমদাদুল হকসহ জামিয়ার সম্মানিত উস্তাদগণ, ফাজেলানে জামিয়া এবং অসংখ্য মেহমানবৃন্দ।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতি একত্রে বহুতল নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দোয়া ও মোনাজাতে শায়খুল হাদীস আল্লামা হাফেজ আহমদুল্লাহ (দা.বা.) মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন—

আল্লাহ যেন এ নবনির্মিত প্রতিষ্ঠানটিকে দ্বীন ও ইলমের এক উজ্জ্বল মিনাররূপে কবুল করেন, এবং তাঁর অশেষ রহমতে এর সার্বিক কার্যক্রম সহজ করে দেন।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.