Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»গাজীপুর জেলা ও মহানগর জমিয়তের আলোচনা সভা ও কাউন্সিল অনুষ্ঠিত।
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গাজীপুর জেলা ও মহানগর জমিয়তের আলোচনা সভা ও কাউন্সিল অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৩১, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গাজীপুর জেলা ও মহানগর জমিয়তের আলোচনা সভা ও কাউন্সিল অনুষ্ঠিত।

৩১ জুলাই, বৃহস্পতিবার দুপুরে জেলা জমিয়তের সভাপতি মুফতী মাসউদুল করিম সাহেবের সভাপতিত্ব টঙ্গী কনভেনশন সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গাজীপুর জেলা ও মহানগরের সম্মিলিত উদ্যোগে জুলাই বিপ্লবে উলামায়ে কেরাম ও মাদ্রাসা ছাত্রদের অবিস্মরণীয় অবদান শীর্ষক আলোচনা সভা এবং গাজীপুর জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, গাজীপুর জেলা জমিয়তের এই কাউন্সিল হচ্ছে একটি নবযাত্রার সূচনা। আলেমদের ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্ব ছাড়া দেশ ও সমাজে শান্তি আসবে না। গাজীপুরের মাটিতে ইসলামী চিন্তাধারার রাজনীতি আরও বিস্তৃত করতে হবে। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে তাকওয়া, আন্তরিকতা ও দায়বদ্ধতা থাকতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আদর্শ রাজনীতির চিত্র তুলে ধরতে এই কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রধান বক্তার বক্তব্য জমিয়তের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া বলেন, “এই সময়ে আমাদের সংগঠনকে তিনটি ভিত্তির উপর দাঁড় করাতে হবে: আক্বীদা, আখলাক ও আন্দোলন। জমিয়তের মূল শক্তি হলো সত্য কথা বলা, সাহসী ভূমিকা নেওয়া এবং ইসলামি আদর্শে রাজনীতি করা। গাজীপুরে নতুন নেতৃত্ব যেন জনগণের অন্তরে জায়গা করে নেয়, সেই প্রত্যাশা করি। নির্বাচনের প্রেক্ষাপটে আমাদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। সংগঠনের প্রতিটি ইউনিটকে কার্যকর করতে হবে।”

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মুফতী মাসউদুল করিম বলেন, “গাজীপুর জেলা ও মহানগর জমিয়তের দীর্ঘ সংগ্রাম ও অবদান রয়েছে। আজকের কাউন্সিল সেই ত্যাগ-তিতিক্ষার স্মারক। এখন প্রয়োজন মেধাবী, আদর্শবান ও দায়িত্বশীল নেতৃত্ব। ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত প্রতিটি স্তরে সংগঠনকে কার্যকর ও সংগঠিত করতে হবে। কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নেতৃত্বকে দ্বীন ও দেশের খেদমতে নিয়োজিত হতে হবে।”

বক্তব্য রাখেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, গাজীপুর মহানগরের সভাপতি মাওলানা জাকির হোসাইন কাসেমী, জনাব নাছির উদ্দিন খান, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর প্রমূখ।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

আ.লীগের দুই নেতার ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার

জুন ১৭, ২০২৬

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

জুন ১৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.