Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ১, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে আজ (০১ অগাস্ট) প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মারকাযুন নূর মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাওলানা হাসমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হুসাইন আহমদ, মহানগর সাধারণ সম্পাদক ডাঃ আল-আমিন রাকিব, সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব সাইফী ও প্রচার সম্পাদক ও থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান শফি ও বায়তুলমাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ সহ প্রমূখ।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান বলেন, খেলাফতভিত্তিক শাসনব্যবস্থা মানবতার মুক্তির একমাত্র পথ। এই আদর্শকে প্রতিষ্ঠা করতে হলে চিন্তাশীল, দায়িত্ববান এবং মাঠপর্যায়ে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। সমাজের সকল স্তরে খেলাফতের চিন্তা তুলে ধরতে পারলেই আমরা আদর্শিকভাবে এগিয়ে যেতে পারব।

মহানগরের সাধারণ সম্পাদক ডাঃ আল আমিন রাকি বলেন
সংগঠনের টেকসই অগ্রগতির জন্য শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিক কাঠামো অপরিহার্য। প্রশিক্ষণ কর্মসূচি দায়িত্বশীলদের আদর্শিক ও সাংগঠনিক প্রস্তুতি নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। ধারাবাহিকভাবে এমন প্রশিক্ষণের আয়োজন হলে মাঠপর্যায়ে আরও সুসংহত নেতৃত্ব গড়ে উঠবে, যা সংগঠনকে কাঠামোগতভাবে মজবুত করবে।

মহানগরের সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব সাইফী বলেন, সঙ্ঘবদ্ধতা ছাড়া কোনো আদর্শিক আন্দোলন টিকে থাকতে পারে না। আমাদের প্রত্যেক দায়িত্বশীলের মধ্যে সীসাঢালা প্রাচীরের ন্যায় সঙ্ঘবদ্ধতা গড়ে তুলতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করে কখনোই লক্ষ্য অর্জন সম্ভব নয়।

প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে ৫ জন সদস্যকে কর্মী হিসেবে মানোন্নয়ন করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.