Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»অন্যান্য»নেটকম লার্নিং বাংলাদেশ:এর বর্ষপূর্তি উদযাপন, সাফল্য ও সম্ভাবনায় পরিপূর্ণ এক বছর।
অন্যান্য নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নেটকম লার্নিং বাংলাদেশ:এর বর্ষপূর্তি উদযাপন, সাফল্য ও সম্ভাবনায় পরিপূর্ণ এক বছর।

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৩, ২০২৫No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা, বাংলাদেশ – ৩ আগস্ট, ২০২৫ – নেটকম লার্নিং বাংলাদেশ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ঢাকার গুলশান ২-এর পিংক সিটির বিয়ন্ড বাফেট-এ এক প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্মচারী, গ্রাহক, ইন্ডাস্ট্রি প্রোফেসনালস, অংশীদার, শিক্ষাবিদ এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এতে কোম্পানির প্রথম বছরের সাফল্য এবং বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষা ও ডিজিটাল রূপান্তরে নেটকম লার্নিং – এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সকাল ১০:৩০-এ পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর নেটকম লার্নিং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – মার্কেটিং, মুন্সী আশিক মাহমুদ তার স্বাগত বক্তব্যে প্রথম বছরের সাফল্যে অবদান রাখা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে “নেটকম লার্নিং বাংলাদেশের ১ম বর্ষের যাত্রা” শীর্ষক একটি বিশেষ ভিডিও দেখানো হয়, যার বর্ণনা দেন সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. ইমদাদুল ইসলাম ইমদাদ। এতে গত এক বছরের গুরুত্বপূর্ণ অর্জন, অংশীদারিত্ব এবং কোম্পানির নানা কার্যক্রম তুলে ধরা হয়। হেড অফ পার্টনারশিপস আবদুর রহমান মামুন তার বক্তব্যে অর্জিত অগ্রগতি নিয়ে কথা বলেন এবং বাংলাদেশে দক্ষতা উন্নয়নে নেটকমের লক্ষ্যের প্রতি সমর্থন জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানান।

নেটকম লার্নিং-এর সিইও রাসেল সরদার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। তিনি তার বক্তব্যে নেটকম লার্নিং বাংলাদেশের প্রথম বছরের ইতিবাচক ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ টিমকে নিয়ে তার আস্থার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও আগামীর বিশ্বে তাদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এক্ষেত্রে নতুন প্রজন্মের আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় নেটকম লার্নিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন।
এছাড়াও, অনুষ্ঠানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের পেশাদার, বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। এদের মধ্যে উল্লেখযোগ্য:
● মোঃ শামিম আহমেদ (প্রতিষ্ঠাতা ও সিইও, আইএমবিডি), নেটকম লার্নিং বাংলাদেশের নানাবিধ সাহসী উদ্যোগ ও পেশাদার প্রশিক্ষনের ভূয়সী প্রশংসা করেন।
● মো. ইউসুফ ফারুক (কান্ট্রি ম্যানেজার, মাইক্রোসফট-বাংলাদেশ, নেপাল, ভুটান), কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে কথা বলেন এবং এআই দক্ষতায় নেটকম লার্নিং বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
● নূরুল আলম (প্রেসিডেন্ট, আইআইএবি), ডিজিটাল রূপান্তরে নেটকম লার্নিং বাংলাদেশের প্রভাব নিয়ে আলোচনা করেন।
● ড. হাসান মাহমুদ (সিনিয়র ম্যানেজার, এইচআর, বেক্সিমকো ফার্মা), জেন-জি এবং মিলেনিয়ালদের এআই দক্ষতা অর্জনে নেটকম লার্নিং বাংলাদেশের অবদান নিয়ে কথা বলেন।
● কে. এম. হাসান রিপন (এক্সিকিউটিভ ডিরেক্টর, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম, ড্যাফোডিল গ্রুপ), তিনি এআই-এর মতো অত্যাধুনিক প্রযুক্তিতে শিক্ষা প্রসারে নেটকম লার্নিং বাংলাদেশের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
● কানিশক পান্ডে (হেড – অ্যাকাডেমিক সেলস, নেটকম+ ডিভিশন সেলস চ্যানেল), গত এক বছরে নেটকম লার্নিং বাংলাদেশ শাখার অসাধারণ ক্রমকান্ডের প্রশংসা করেন।

এছাড়াও, অনেক বিশিষ্ট অতিথি, শিল্প বিশেষজ্ঞ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানরা নেটকম লার্নিং বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রধান অতিথি নেটকম লার্নিং-এর জেনারেল ম্যানেজার – গ্লোবাল অপারেশনস, জনাব আব্দুল আহাদের মূল বক্তব্য। তিনি নেটকম লার্নিং- বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বিশ্বমানের শিক্ষা প্রদান, প্রতিভা বিকাশ এবং ডিজিটাল রূপান্তরে নেটকমের প্রতিশ্রুতির উপর জোর দেন।

অনুষ্ঠানের শেষ ভাগে, সিনিয়র ম্যানেজার – সেলস, নেটকম লার্নিং বাংলাদেশ, ইশান বিন জিল্লুর রহমান তার সমাপনী বক্তব্য দেন। এরপর কেক কাটা হয় এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজে উপস্থিত সকলে নেটকমের ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনা ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

নেটকম লার্নিং বাংলাদেশের সাফল্যময় ১ম বছর শেষ করে সকলের প্রত্যাশা, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দক্ষ করে গড়ে তুলতে নেটকম লার্নিং তাদের ভিসন টেন-টেন-টেন অর্জনে এগিয়ে যাবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.