Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»জুলাই ঘোষণা পত্রের প্রতিবাদ জানিয়েছে ‘জুলাই মাদরাসা ছাত্র পরিষদ’
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জুলাই ঘোষণা পত্রের প্রতিবাদ জানিয়েছে ‘জুলাই মাদরাসা ছাত্র পরিষদ’

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৬, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আমরা গভীর ক্ষোভ ও হতাশার সাথে লক্ষ্য করছি—’জুলাই ঘোষণাপত্র’-এ বাংলাদেশের রাজনৈতিক জাগরণের ইতিহাস রচনা করতে গিয়ে পরিকল্পিতভাবে উপেক্ষা করা হয়েছে মাদরাসার ছাত্রদের ঐতিহাসিক অবদানকে।
জুলাই আন্দোলনের প্রতিটি পরতে পরতে যে সাহস, যে আত্মত্যাগ, যে শহীদি চেতনা—তার মূল চালিকাশক্তি ছিল মাদরাসার ছাত্রসমাজ। তবু এই ঘোষণাপত্রে তাদের একবিন্দু স্বীকৃতিও দেওয়া হয়নি। অথচ এই আন্দোলনের পথে সবচেয়ে বেশি গুলি খেয়েছে তারাই, সবচেয়ে বেশি রক্ত ঝরেছে হেফাজতের শান্তিপ্রিয় ছাত্রদের শরীরে। তারা রাস্তায় বুক চিতিয়ে দাঁড়িয়েছে, ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছে, তবু শহীদের নামগুলো মুছে ফেলা হয়েছে! এই ইতিহাস বিকৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এরচেয়েও বেদনাদায়ক হলো—হেফাজতের শান্তিপূর্ণ আন্দোলনে নিহত শহীদের রক্তকে এ ঘোষণাপত্রে একবারের জন্যও স্মরণ করা হয়নি। গণহত্যার এ ভয়াবহ ইতিহাসকে চেপে গিয়ে কার স্বার্থ রক্ষা করা হলো, তা দেশের সচেতন মানুষ ভালো করেই বুঝে। এই প্রহসনের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট: আমরা জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করছি। এটি একটি পক্ষপাতদুষ্ট ও ইতিহাস বিকৃতির দলিল, যেখানে মাদরাসা ছাত্রদের আত্মত্যাগ মুছে ফেলার চক্রান্ত স্পষ্ট।
আমরা আহ্বান জানাই—যে কোনো জাতীয় দলিল রচনায় সব পক্ষের সম্মানজনক ভূমিকা নিশ্চিত করা হোক, শহীদদের প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো হোক, এবং ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করা হোক।

বার্তা প্রেরক
আনোয়ার মাহমুদ
সংগঠক, জুলাই মাদরাসা ছাত্র পরিষদ

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.