Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সভায় বক্তারা জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের সাথে বৈষম্য করা হয়েছে অবিলম্বে সংশোধনের দাবী
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সভায় বক্তারা জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের সাথে বৈষম্য করা হয়েছে অবিলম্বে সংশোধনের দাবী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৬, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের সাথে বৈষম্য করা হয়েছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন, প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র একটি অপূর্ণাঙ্গ বিবৃতি। এতে মুক্তিকামী জনতার আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।ঘোষণাপত্রে ৭১,৭৫ ও ৯০ এর আন্দোলন সংগ্রামের কথা থাকলেও অত্যন্ত পরিকল্পিত ভাবে ১৯৪৭-এর বিপ্লবী অধ্যায়,পিলখানা ট্র্যাজেডি ও ২০১৩-এর শাপলা চত্বর গণহত্যা, ২০২১ সালে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলন মত ঐতিহাসিক ঘটনা গুলোকে বাদ দেওয়া হয়েছে।যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। আলেম সমাজ,মাদরাসার ছাত্র,ইসলামি দল ও বিভিন্ন দেশে
প্রবাসীদের আন্দোলনের অবদানকে সুকৌশলে এড়িয়ে যাওয়ার ফলে এ ঘোষণাপত্রে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।
আমরা অবলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধনের জোর দাবী জনাই।
জুলাই ঘোষণাপত্র পর্যালোচনা করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার এক বৈঠক আজ ৬ আগস্ট বুধবার বার্মিংহামের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনার সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সভাপতি শায়খ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, ব্যারিষ্টার মাওলানা ছালেহ আহমদ হামিদী, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, লীডস শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান,মিডল্যান্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন,সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন, লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান রহমান, প্রমূখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বৃষ্টির মধ্যেই নাহিদ-হাসনাতদের ত্রাণ বিতরণ

জুলাই ১২, ২০২৬

মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

জুলাই ১২, ২০২৬

কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই

জুলাই ৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.