Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»এবারের নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধের নির্বাচন: আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

এবারের নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধের নির্বাচন: আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ১৭, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আজ ১৭ আগস্ট ২০২৫, রবিবার বিকেলে ঢাকার মোহাম্মদপুরে হলি উম্মাহ মিলনায়তনে (আমীরে মজলিসের ব্যক্তিগত কার্যালয়) বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত সংবাদ সম্মেলনে ২য় ধাপের দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন আমীরে মজলিস শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

মাওলানা মামুনুল হক বলেন, রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর সবার আশা ছিল দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসা দুর্বৃত্তায়নের রাজনীতির পরিবর্তন হবে। জাতীয় ঐকমত্য কমিশনে অনেক বিষয়ে ঐকমত্য গঠিত হলেও সংসদ কিভাবে গঠন হবে এ নিয়ে এখনো ঐকমত্য হয়নি। সংসদ দ্বিকক্ষের হবে—এটাতে ঐকমত্য হয়েছে। তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিষয়ে কমিশনের সিদ্ধান্তে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। আমরা আশাকরি দ্রুত এ বিষয়ে সমাধান হবে এবং নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হবে।

তিনি আরও বলেন, পিআর ছাড়া যদি উচ্চকক্ষ গঠিত হয়, তবে এটি মূলত একটি ‘বেকার পুনর্বাসন উচ্চকক্ষ’ হয়ে দাঁড়াবে। আমরা এ ধরনের বেকার পুনর্বাসনের জন্য কোনো কক্ষ চাই না। আমরা চাই একটি কার্যকর, সত্যিকার অর্থে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক উচ্চকক্ষ।

আমীরে মজলিস আরও বলেন, আমরা আশাবাদী, আগামী নির্বাচন গণঅভ্যুত্থানের সকল অংশীদার রাজনৈতিক দলের ঐকমত্যে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধ করার নির্বাচন। আমরা লক্ষ্য করছি—ফ্যাসিবাদের দীর্ঘদিনের সহযোগী জাতীয় পার্টি নতুনভাবে মাঠে নামার চেষ্টা করছে। জাতীয় পার্টির মাধ্যমে ফ্যাসিবাদের পুনর্বাসনের আশঙ্কা রয়েছে। তাই আমরা সকল ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক পক্ষকে আহ্বান জানাই—ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় সকলে সচেষ্ট হোন।

সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নতুনভাবে ৪৫টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। পাশাপাশি পূর্ব ঘোষিত ২২৩টি আসনের মধ্যে ৭টি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলে জানান। এই নিয়ে দুই ধাপে বাংলাদেশ খেলাফত মজলিস সর্বমোট ২৬৮ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন ও মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা হেদায়েতুল্লাহ হাদি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, যুব মজলিসের সভাপতি জাহিদুজ্জামান, ঢাকা মহানগর উত্তর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা এহসানুল হক প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

জুন ২৩, ২০২৬

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

জুন ২৩, ২০২৬

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.