Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২২, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “শানে রিসালাত সম্মেলন ২০২৫”।

সম্মেলনে বক্তারা বলেন, এ আয়োজন ইসলামি চেতনাকে শক্তিশালী করা, সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে সুন্নাহভিত্তিক সঠিক দিকনির্দেশনা প্রদানে ঐতিহাসিক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি কাসেম আল হোসাইনী এবং সঞ্চালনা করেন মাওলানা নূর হোসেন নূরানী।

সম্মেলনে প্রধান আলোচক ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করিম কাসেমী, সহকারী মহাসচিব মুফতী আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, সহকারী প্রচার সম্পাদক মুফতী শরিফুল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর এবং জনাব এ বি এম সিরাজুল মামুন প্রমুখ।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, বিশ্ব বাস্তবতায় জাতিসংঘ একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে। ফিলিস্তিন, ইয়েমেন, আরাকান ও আফ্রিকায় মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে জাতিসংঘের ব্যর্থতা এটিকে অপ্রাসঙ্গিক করে তুলেছে। বাংলাদেশের মতো শান্তিপূর্ণ দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় খোলার কোনো যৌক্তিকতা নেই, বরং এতে জাতীয় স্বার্থের ক্ষতি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সম্মেলনে বিশেষভাবে উপস্থিত ছিলেন ২০১৩ সালের শহীদ পরিবারের সদস্যরা। তাঁদের স্মরণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

বক্তারা দৃঢ়ভাবে বলেন, এ সম্মেলন ইসলামের সঠিক দিকনির্দেশনা, সমাজের নৈতিক শুদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখবে।

সম্মেলনের মাধ্যমে সর্বস্তরের আলেম-ওলামা, রাজনীতিবিদ ও সাধারণ মানুষ নবীজি (সা.)-এর শানে সম্মান, ইসলামী ঐক্য ও সামাজিক উন্নয়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.