Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কচুয়া উপজেলাকে দাওয়াতি কার্যক্রমের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই; মুফতি আনিসুর রহমান কাসেমী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২৩, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে চাঁদপুর কচুয়া উপজেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২আগষ্ট) সন্ধ্যায় কচুয়া পৌরসভা সংলগ্ন এক মিলনায়তনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে এটি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংগঠনে যোগ দেন।

বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের মনোনীত দলীয় সংসদ সদস্য প্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আনিসুর রহমান কাসেমী বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস আদর্শভিত্তিক ইসলামী আন্দোলনের ধারক ও বাহক। আমরা কচুয়া উপজেলাকে দাওয়াতি কার্যক্রমের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”

তিনি বলেন, “ ইসলামের সোনালি ইতিহাস আমাদের শিক্ষা দেয়—যতদিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ চলবে, ততদিন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।”

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,
কচুয়া পৌরসভা শাখার সভাপতি মাওলানা রিয়াসুল হক মজুমদার, সহ-সভাপতি কাজী আবু হানিফ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আহসান হাবিব ও মাওলানা কারী বেলাল হুসাইন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

অক্টোবর ১৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.