Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»পিআরের পক্ষে সেপ্টেম্বর মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে তৃণমূলে আন্দোলন ছড়িয়ে দেয়া হবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পিআরের পক্ষে সেপ্টেম্বর মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে তৃণমূলে আন্দোলন ছড়িয়ে দেয়া হবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৩০, ২০২৫No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ফ্যাসিবাদ পুনর্বাসনের যে কোন প্রচেষ্টা প্রতিহত করা হবে

পিআরের পক্ষে সেপ্টেম্বর মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে তৃণমূলে আন্দোলন ছড়িয়ে দেয়া হবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ আজ ৩০ আগস্ট, শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে বলেছেন, ফ্যাসিবাদ উৎখাতে রক্ত আর জীবনের নজরানা দেয়া হয়েছে। এখন কোনভাবেই ফ্যাসিবাদের পূনর্বাসন করতে দেয়া হবে না। একই সাথে ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কেউ যদি দোসরদের ব্যবহার করে ফ্যাসিবাদকে পূনর্বাসিত করতে চায় তাহলে পরিনতি ভালো হবে না। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাথে যে নির্মমতা করা হয়েছে তার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে উৎখাত করার জন্য দেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতেই হবে। দেশের সকল মানুষের মতামত রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করতে পিআর পদ্ধতিই একমাত্র সমাধান। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর নিয়ে আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বর মাস জুড়ে দেশের প্রান্তে প্রান্তে কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরমধ্যে রয়েছে ১লা সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর জেলায় জেলায় সমাবেশ ও মিছিল। মহানগরসমূহের থানায় থানায় সমাবেশ ও মিছিল। পিআর নিয়ে প্রচারপত্র বিলি করা এবং দেশের প্রতিটি থানায় থানায় মিটিং।

তিনি বলেন,আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতেই হতে হবে। সেই লক্ষ্যে যা করণীয় তাই করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, দেশের শীর্ষ এক রাজনৈতিক নেতার ওপরে যেভাবে হামলা করা হয়েছে তাতে রাজনীতি নিয়ে জনমনে শংকা তৈরি হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। একটি গণতান্ত্রিক দেশে এই পরিস্থিতি কল্পনা করা যায় না। তাই অবিলম্বে এই হামলার সাথে জড়িতেদের শাস্তির আওতায় আনতে হবে। এর পেছনে কোন ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, যুগ্ম-মহাসচিব, মাওলানা গাজী আতাউর রহমান, প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক, শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক, মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক, আলহাজ্ব হারুন অর রশীদ,প্রশিক্ষণ সম্পাদক, হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, মাওলানা এবিএম জাকারিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক, আলহাজ্ব আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আতিকুর রহমান মুজাহিদ, প্রবাসী কল্যাণ সম্পাদক, মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক, মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, অধ্যাপক ডা: মুহাম্মদ নাসির উদ্দিন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী , চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, শেখ মুহাম্মদ নুরুন নাবী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, হা: মাও: মাহমুদুল হাসান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট হা: মাও: এম হাছিবুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জি এম রুহুল আমীন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, সহ-দফতর সম্পাদক, এ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক, অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, সহ-প্রশিক্ষণ সম্পাদক, মুফতি মানসুর আহমাদ সাকী, সদস্য, আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম,সদস্য, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সদস্য, মুফতি শামসুদ্দোহা আশরাফী, সদস্য, ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.