Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

রাজশাহীতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৩১, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আজ ৩১ আগস্ট বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখার উদ্যোগে একটি বিশেষ প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা আবুল বাশার এবং সুষ্ঠু পরিচালনা করেন প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম। প্রশিক্ষণ মজলিসটি পুঠিয়া নুরানি ক্যাডেট একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এছাড়াও হেদায়াতি বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম।
এসময় জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল গণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে ইহতেসাব, প্রশ্নোত্তর পর্ব, লিখিত পরীক্ষা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ মজলিসের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রশিক্ষণ মজলিসে আলোচক বৃন্দ বলেন:
“সংগঠনকে এগিয়ে নিতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের জ্ঞান, দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধি পায় এবং ইসলামী আদর্শ বাস্তবায়নের সংগ্রাম আরও গতিশীল হয়।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬

নদী ছাড়ছেন জেলেরা, মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

অক্টোবর ৭, ২০২৬

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.