Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৩, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বগুড়া সেন্ট্রাল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার অধীনস্থ সকল শাখার দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

জেলা শাখার সভাপতি মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মঞ্জুরুল ইসলাম (সিনিয়র মুহাদ্দিস, সূত্রাপুর মাদ্রাসা) ও মাওলানা আবু হুরায়রা (মুহতামিম, রওশন শাহ মাদ্রাসা)।

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা নির্বাহী সভাপতি মুফতি মামুন রহমানী, জেলা সেক্রেটারি ইউসুফ হাবিব, সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আনসারী, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, সহ-সেক্রেটারি মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আব্দুল বাকী এবং যুব মজলিস বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা খাদেমুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে সকল উপজেলা সভাপতি নিজ নিজ উপজেলার কার্যবিবরণী উপস্থাপন করেন এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান তাঁর বক্তব্যে বলেন, দেশ, জাতি ও মিল্লাতের এই সংকটকালীন সময়ে বাংলাদেশ খেলাফত মজলিস দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাসব্যাপী দাওয়াতি কর্মসূচি সফল করার আহ্বান জানান এবং দ্রুত সময়ের মধ্যে সকল শাখা পুনর্গঠন করে সংগঠনের কার্যক্রম ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পৌঁছে দেওয়ার তাগিদ প্রদান করেন।

শেষে জেলা সভাপতি মাওলানা এহসানুল হকের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.