Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»জনাব নুরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি- মিয়া গোলাম পরোয়ার মিয়া গোলাম পরোয়ার
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জনাব নুরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি- মিয়া গোলাম পরোয়ার মিয়া গোলাম পরোয়ার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৫, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ (৫ সেপ্টেম্বর’২৫) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূরকে দেখতে যান। তিনি নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট (শুক্রবার) রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের হামলায় জনাব নূর গুরুতরভাবে আহত হন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস জনাব নূরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা করি তিনি দ্রুত তা বাস্তবায়ন করবেন।”

তিনি আরও বলেন, “২৯ আগস্টের হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেন দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট প্রদান করে—এ দাবি জানাই।”

সেক্রেটারি জেনারেল জোর দিয়ে বলেন, “চিকিৎসা ও বিচারের ক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব কাম্য নয়। আমরা প্রত্যাশা করি, প্রধান উপদেষ্টা তার দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবেন এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.