Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মাদরাসায় চার দশকের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৬, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চট্টগ্রামের আনোয়ারায় মাদরাসা শিক্ষকের দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনকে বরণীয় ও স্মরণীয় করে রাখতে সংবর্ধনা, গলায় ফুলের মালা, ক্রেস্ট, নানা উপহার ও ফুলের পাপড়ি ছিটিয়ে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে রাজকীয় বিদায় দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

গত সোমবার দুপুরে আনোয়ারা উপজেলার বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মৌলভী মাওলানা কাজী মো. আবুল কালামের অবসরজনিত বিদায় উপলক্ষে মাদরাসা কর্তৃপক্ষ কোরআন তিলাওয়াত, হামদ–নাত, আবৃত্তি ও সংগীত পরিবেশন করে এই শিক্ষকের বিদায় সংবর্ধনার আয়োজন করে।

বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার পরিচালক অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন। প্রধান আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ ওসমান গণি। উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ, মো. ইউনুচ, লুৎফর এনাম চৌধুরী, আবু ছৈয়দ সওদাগর, নুর মোহাম্মদ, বশির রিফাত প্রমুখ।

বিদায়ী শিক্ষক মাওলানা কাজী মো. আবুল কালাম জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা আমাকে যে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

অক্টোবর ১৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.