Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»জমকালো আয়োজনে ঢাকাস্থ কচুয়া উলামা পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জমকালো আয়োজনে ঢাকাস্থ কচুয়া উলামা পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২১, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জমকালো আয়োজনে ঢাকাস্থ কচুয়া উলামা পরিষদের উদ্যোগে এক প্রাণবন্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সাইনবোর্ডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় কচুয়ার প্রবাসী আলেম-উলামা ও বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আগামীর কচুয়াকে আলোকিত সমাজে পরিণত করতে উলামায়ে কেরামের ভুমিকা অপরিসীম। তারা শুধু মসজিদ-মাদরাসা নয়, সামাজিক অঙ্গনেও নেতৃত্ব দিয়ে আসছেন। তাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কচুয়া একটি আদর্শিক ও শিক্ষাবান্ধব অঞ্চলে পরিণত হবে।

অনুষ্ঠানে উলামা পরিষদের নেতৃবৃন্দ ঐক্যের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, সামাজিক উন্নয়ন, অসহায় ছাত্রদের সহায়তা, মাদরাসার মানোন্নয়ন এবং প্রবাসীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব সুদৃঢ় করতে সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় বক্তারা কচুয়াকে এগিয়ে নেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সমাজকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়া এবং আগামী প্রজন্মকে আলোকিত মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

মত বিনিময় সভা শেষে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। উপস্থিত সবার মধ্যেই কচুয়ার উন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের দৃঢ় প্রত্যয় দেখা যায়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.