Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আগামী নির্বাচন হতে হবে: মাওলানা জালালুদ্দীন আহমদ
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আগামী নির্বাচন হতে হবে: মাওলানা জালালুদ্দীন আহমদ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২৪, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গতকাল রাতে (২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার) বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর -এর মিরপুর মডেল থানা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক দায়িত্বশীল সভা স্টেডিয়াম গেট সংলগ্ন হাংরি গেস্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সংগ্রামী মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। মহাসচিব তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে দেশের মানুষ একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। কিন্তু সেই নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। তিনি বলেন, আমরা নির্বাচন চাই—ফেব্রুয়ারি হোক কিংবা প্রয়োজনে আরও আগে হোক, কিন্তু নির্বাচন অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই হতে হবে। জুলাই সনদকে পাশ কাটিয়ে কোনো প্রকার নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে এ দেশের মানুষ যে ত্যাগ-কোরবানি ও জীবনের নজরানা পেশ করেছেন, সেটিকে অর্থবহ করতে হলে আগামীতে যেন নতুন করে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এজন্য নির্বাচনের আগেই সাংবিধানিক আদেশ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ কার্যকর করা জরুরি।

সভায় সভাপতিত্ব করেন মিরপুর মডেল থানা সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এইচ এম খোকন।

এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান কাসেমী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজি, জামিউল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি সিফাতুল্লাহ রহমানী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, সহ-সাধারণ সম্পাদক মুফতি সাঈদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ কাসেমী, নির্বাহী সদস্য মাওলানা আবু সাঈদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ ব্যারিস্টার মাইনউদ্দিন আল মোক্তাদের বিল্লাহ।

বক্তারা বলেন, মাওলানা মামুনুল হকের নেতৃত্বকে শক্তিশালী করতে হলে সংগঠনকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করা ছাড়া বিকল্প নেই। সংগঠনকে ওয়ার্ড, ইউনিট ও প্রতিটি মসজিদ পর্যায়ে ছড়িয়ে দিতে পারলেই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে।

সভায় পল্লবী থানার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান কাসেমী, রূপনগর থানার আহ্বায়ক মাওলানা শোয়াইব মাহমুদ, শাহ আলী থানার আহ্বায়ক মাওলানা সাইফুল ইসলাম বিনয়ীসহ মিরপুর জোনের বিভিন্ন থানার দায়িত্বশীলগণ, স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.