Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা ও মহানগরের প্রতিনিধিদলের সাক্ষাৎ
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা ও মহানগরের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২৪, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আজ ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রতিনিধিদল পর্যায়ক্রমে জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিঞা ও নবাগত জেলা পুলিশ সুপার মোঃ জসীমউদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

আগামী ১০ই অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় নগরীর ডিআইটি চত্বরে জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরে গণহত্যা সহ সকল হত্যাকান্ডের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। এসময় দলের পক্ষ থেকে প্রতিনিধিগণ আহুত গণসমাবেশ বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় জেলা প্রশাসক তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও প্রতিনিধিদল নবাগত পুলিশ সুপার মোঃ জসীমউদ্দিন সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নেতৃবৃন্দ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় ও মাদক, সন্ত্রাস নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমী ও মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ সাহেবের নেতৃত্বে প্রতিনিধিদলে জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ, মহানগরীর সেক্রেটারী আল-আমিন রাকিব, মহানগরীর সহ-সভাপতি জনাব নূর আলম, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব সানাউল্লাহ মেম্বার, জেলার সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, প্রকাশনা সম্পাদক মাওলানা ইসলামুল হক, আড়াইহাজার থানার সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, বন্দরের মুফতি মোশাররফ হোসাইন হাতেমী উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.