Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»সম্মেলনের মঞ্চেই নামাজ আদায়, প্রশংসায় ভাসছেন সালাহউদ্দিন আহমেদ
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সম্মেলনের মঞ্চেই নামাজ আদায়, প্রশংসায় ভাসছেন সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২৮, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মঞ্চের পেছনের অংশে আসরের নামাজ আদায় করে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সম্মেলন চলাকালীন সময়ে নামাজ আদায়ের এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

এ প্রসঙ্গে কুমিল্লার শিপন আহমেদ নামের একজন বলেন, “নামাজের সময় হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নামাজ আদায় করছেন। খুবই সুন্দর দৃশ্য আমরা উপভোগ করলাম। এমন কর্মকাণ্ডে নেতাকর্মীরা নামাজের প্রতি উদ্বুদ্ধ হবে।”

সম্মেলনস্থলে আসা বিএনপি নেতা ওমর ফারুক বলেন, “আসরের নামাজের আজানের পর সালাহউদ্দিন আহমেদ নামাজের জন্য দাঁড়িয়ে যান। একজন নেতার এমন গুণাবলি থাকা কর্মীদের জন্য অনুপ্রেরণা।”

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এই সম্মেলনে ১৪টি ইউনিটের নেতাকর্মীরা দুপুর বারোটা থেকে টাউন হল মাঠের আশেপাশে অবস্থান করে। এই দ্বিবার্ষিক সম্মেলনে ১ হাজার ৪১৪ জন কাউন্সিলর এবং ৫ হাজার ৮০০ জনেরও বেশি ডেলিগেট উপস্থিত ছিলেন। এছাড়া কুমিল্লা কান্দিরপাড়ের আশেপাশে অর্ধ লক্ষাধিক বিএনপির নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

সম্মেলন শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নতুন কমিটি ঘোষণা করেন। এতে জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষিত হন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.