Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে একাই রাজপথে লড়ব: ইবনে শাইখুল হাদিস
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে একাই রাজপথে লড়ব: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ১, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হ ক বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন হতে দেব না। আমি বাংলাদেশের বিভিন্ন দলের নেতাদের বলছি, আপনারা আগে পরিষ্কার করুন বাহাত্তরের সংবিধান না জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনে যাবেন।

 

তিনি আরও বলেন, আমার ছাত্র ভাইয়েরা মসনদে বসেছেন জুলাই সনদ বাস্তবায়ন না করলে পালিয়ে যেতেও দেব না। জুলাই সনদে আগামী দিনে দেশ পরিচালনা করতে হবে। আর যদি কেউ জুলাই সনদ বাস্তবায়নে না থাকে আমি একাই রাজপথে লড়ব। ফ্যাসিবাদের জননী খুনি হাসিনা দেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে দেশ থেকে পালিয়েছে তার বাবা ও শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে থেকে মুক্তি পেয়ে ঢাকায় অবস্থান না করে ভারতে ইন্দিরা গান্ধীকে নমস্কার করে ৩০ লক্ষ শহীদের সাথে বেইমানি করেছিল।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবীরের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহম্মদ, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সাল আহমদ। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা জেলা সহসভাপতি মাওলানা আনোয়ারুল হক মাহমুদ, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা আব্দুল হাই মক্কী, মাওলানা এনামুল হক হক্কানী প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.