Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ৮, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ নভেম্বর ২০২৫ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়াত মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ ৮ অক্টোবর (বুধবার) বাদ জোহর রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ ও সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা মামুনুল হক।
প্রধান অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর।
বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের সদস্যসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের মাওলানা রশিদ আহমদ, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মুফতি নূর হোসাইন নূরানী, মুফতি শোয়াইব ইব্রাহিম, মুফতি কিফায়েতুল্লাহ আজহারী,
রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মহাসচিব হাফেজ মাওলানা হাসান জামিল,
এবং খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মুফতি শাহেদ জাহিরী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী, হাফেজ মাওলানা আহমাদ উল্লাহ, মাওলানা আবু ইউসুফ, মুফতি আবদুল গাফফার প্রমুখ।

রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতি আব্দুল্লাহ নাটোরী, মুফতি তানভীর আহমদ সিদ্দিকী, মুফতি আ. ফ. ম. আকরাম হোসাইন, মুফতি মাহমুদুল হাসান, মুফতি আব্দুর রব ফরিদী, মুফতি দেলোয়ার হোসাইন মাইজী, মুফতি আবু মোহাম্মদ রাহমানী ও মুফতি আমানুল্লাহ বসন্তপুরী।

এ ছাড়া মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আক্তারুজ্জামান, মুফতি মুহাম্মদ ওয়াজেদ আলী, মাওলানা গাজী ইয়াকুব, মুফতি নেয়ামাতুল্লাহ আমীন, মাওলানা জোবায়ের আহমদ, মুফতি এহসানুল হক ও মুফতি মুহাম্মদ আরাফাতসহ অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামী ১৫ নভেম্বরের মহাসমাবেশকে সর্বাত্মক সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, খতমে নবুওয়াতের আকীদা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। এজন্য দেশের সর্বস্তরের মানুষকে মহাসমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।

সভায় রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের পক্ষ থেকে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় এবং ওয়ায়েজীনদের মাধ্যমে সারাদেশে খতমে নবুওয়াতের গুরুত্ব তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.