Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :অক্টোবর ১৬, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় লাগা আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। দীর্ঘক্ষণ আগুন জ্বলার কারণে ভবনটি ধসে পড়া এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কারখানাটিতে আগুন লাগে। বর্তমানে এটি একপ্রকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী কাজ করছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট এবং নৌবাহিনীর ৪টি ইউনিট যোগ দিয়েছে। ৫ ঘণ্টার বেশি সময় ধরে তারা চেষ্টা করছে, কিন্তু আগুন এতটুকুও নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শী মুজিবুল হক নামে এক ব্যক্তি ঢাকা পোস্টকে বলেন, আশেপাশের রিজার্ভ ট্যাংক থেকে পানি সংগ্রহ করে ছিটাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। তাতে খুব বেশি কাজ হচ্ছে না। আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সন্ধ্যার দিকে আগুন পার্শ্ববর্তী একটি টিনশেড ভবনে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, আগুন লাগা কারখানাটিতে হাসপাতালে ব্যবহার করার বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয়।

কারখানার ভেতরে শ্রমিক আটকে পড়ার কোনো তথ্য এখন পর্যন্ত নেই বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর ঢাকা পোস্টকে বলেন, আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আগুনে জ্বলতে জ্বলতে ভবনটি ধসে পড়ার উপক্রম হয়েছে। ভেতরে কেউ আটকে পড়ার খবর পাইনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ঢাকা পোস্টকে বলেন, সাততলা ভবনটির ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় আগুন লেগেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.