Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»ফরিদপুরে খেলাফত মজলিস প্রার্থীর তোরণে আগুন দিলো দুর্বৃত্তরা
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ফরিদপুরে খেলাফত মজলিস প্রার্থীর তোরণে আগুন দিলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ২৭, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

 

বুধবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ফয়েজ মিয়ার বাড়ির সামনে মহাসড়কে নির্মিত তোরণে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থকরা ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গায় পৌরসভার সামনে একটি তোরণ নির্মাণ করেন। বুধবার রাতে দুর্বৃত্তরা ওই তোরণে আগুন দেয়। এতে তোরণের আংশিক পুড়ে যায়। পথচারীরা তোরণে আগুন দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও দেখার পর খেলাফত মজলিসের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন ও নিন্দার ঝড় ওঠে।

 

ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, যারা আমার তোরণে অগ্নিসংযোগ করেছে তারা কাজটি ভালো করেনি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলবো, আপনারা তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করেন। আমার মনে হচ্ছে, আজ আমার নির্বাচনি তোরণ পুড়িয়ে দেওয়া হয়েছে, কালকে বিএনপির পরদিন স্বতন্ত্র প্রার্থীর তোরণে আগুন দেবে।

 

তিনি আরও বলেন, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চারদিকে রিকশা মার্কার জোয়ার দেখে আমার তোরণে আগুন দিয়েছে। এগুলো করে আমাদের দমিয়ে রাখা যাবে না।

 

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, তোরণে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওযা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.