Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»হাদির কফিন ছুঁয়ে যে শপথ নিলেন হাসনাত ও সাদিক কায়েম
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হাদির কফিন ছুঁয়ে যে শপথ নিলেন হাসনাত ও সাদিক কায়েম

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ডিসেম্বর ১৯, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কফিন ছুঁয়ে ইনসাফ প্রতিষ্ঠা ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়েছেন জুলাইয়ের নেতা হাসনাত আব্দুল্লাহ ও ডাকসু ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ফেসবুকের পোস্টে ওই শপথের কথা জানান তারা।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত তার ফেসবুক পোস্টে কফিনের ছবি শেয়ার করে বলেন, ‘ইনসানিয়াত ছাড়া মুক্তি নাই’- এইটুক কথা আপনার মতো করে আজকে আপনার কফিন ধরা সবাই যদি বুঝতো, দেশটা নিশ্চিত ইনসাফের হইতো।

তিনি আরো বলেন, ‘হাদি ভাই, আপনার ইনসানিয়াত এবং ইনসাফের নীতি একদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

এদিকে, ডাকসু ভিপি সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে কফিনের ছবি শেয়ার দিয়ে বলেন, শহীদের কফিন ছুয়ে আমাদের শপথ- আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়ে যাবো।

তিনি দোয়া করে বলেন, হে আমাদের মালিক, আমাদেরকে শহীদ হাদির মতো কবুল করুন। বিপ্লবের পথে, শাহাদাতের পথে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তার লাশ গ্রহণের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.