Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»নরসিংদী-৩ আসনে মাওলানা রাকীবুল ইসলাম এর মনোনয়নপত্র উত্তোলন
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নরসিংদী-৩ আসনে মাওলানা রাকীবুল ইসলাম এর মনোনয়নপত্র উত্তোলন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ডিসেম্বর ২১, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

নরসিংদী-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত ও আট দলীয় জোটের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম আজ শিবপুর উপজেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার মাহমুদ, শিবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন পাঠান, যুব মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মাওলানা রাকীবুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নরসিংদী-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে বৈষম্য, অবহেলা ও দুর্নীতিগ্রস্ত রাজনীতির শিকার। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা, নৈতিক রাজনীতি ও জনকল্যাণমুখী উন্নয়নের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।

 

তিনি আরও বলেন, জনগণের জান-মাল ও সম্মান রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ন্যায়ভিত্তিক ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করাই তাঁর প্রধান অঙ্গীকার। নরসিংদী-৩ আসনকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.