Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ১৯, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক যে দুই আসনে প্রার্থী হয়েছেন (ঢাকা-১৩ ও বাগেরহাট-১), সেই দুই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে ওই দুই আসনে দলের প্রার্থিতা প্রত্যাহার করা হবে এবং মাওলানা মামুনুল হকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন থাকবে বলে জানিয়েছে দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ইসলামী রাজনীতিতে মাওলানা মামুনুল হকের ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ পথচলার চিন্তা করছে না। তবে যেসব আসনে ইসলামী আন্দোলনের নিজস্ব প্রার্থী থাকবে না, সেসব আসনে নীতি ও আদর্শের ভিত্তিতে সৎ, যোগ্য ও ফ্যাসিবাদবিরোধী প্রার্থীকে সমর্থন জানানো হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীন। ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্য ও কল্যাণের স্বার্থে প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সরকারের ‘অ্যাকশন নয়, রিঅ্যাকশন’

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.