Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»গুন্ডামির রাজনীতি চলবে না, দিন শেষ দখলদারদের: আল্লামা মামুনুল হক
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

গুন্ডামির রাজনীতি চলবে না, দিন শেষ দখলদারদের: আল্লামা মামুনুল হক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ২৭, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা-১৩ আসনের রিকশা প্রতীকের সংসদ-সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট আলেম আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশে আর কোনো গুন্ডামির রাজনীতি চলবে না। যারা মানুষকে ভয় দেখিয়ে, জিম্মি করে ও চাঁদাবাজি করে রাজনীতি করতে চায়, তাদের দিন শেষ হয়ে গেছে। এখন সময় শিক্ষিত, ভদ্র ও নীতিবান মানুষের নেতৃত্বে আসার।

সোমবার রাজধানীর মোহাম্মদপুর ও বসিলা এলাকায় তার নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনের ‘জাগরণী পদযাত্রা’ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মামুনুল হক বলেন, শহীদদের রক্তের প্রতি যদি আপনাদের ন্যূনতম শ্রদ্ধা থাকে, তবে স্পষ্ট অবস্থানে আসুন। মুখে এক কথা আর অন্তরে অন্য কথা এমন ‘মুনাফিকির রাজনীতি’ এ দেশের মানুষ আর বরদাশত করবে না। ওপরে ‘হ্যাঁ’ ভোটের কথা বলে ভেতরে ভেতরে ‘না’ ভোটের প্রচারণা চালানোর নোংরা খেলা বন্ধ করুন।

এলাকার খেলার মাঠ ও খাস জমি দখল প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে মামুনুল হক বলেন, সরকারি খাস জমি দখল করে ভূমিদস্যুরা অঢেল সম্পদের মালিক হবে, আর আমাদের সন্তানরা খেলার মাঠ পাবে না, এটা হতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ, জনগণের রায় নিয়ে বিজয়ী হলে এই দখল বাণিজ্যের শিকড় উপড়ে ফেলা হবে। তিনি আরও বলেন, আপনারা আপনাদের দলগুলো রিফরমেশন (সংস্কার) করুন। মাস্তান ও ক্যাডারদের বাদ দিয়ে শিক্ষিত ও সৎ মানুষের হাতে নেতৃত্ব তুলে দিন।

এদিন বিকাল থেকে শুরু হওয়া ‘জাগরণী পদযাত্রা’টি মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বসিলা, মেট্রো হাউজিং, ধানমন্ডি, ওয়েস্ট ধানমন্ডি, বসিলা সিটি ডেভেলপার্স, বসিলা গার্ডেন সিটি, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যান ও সাত মসজিদ হাউজিং প্রদক্ষিণ করে। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার এই পদযাত্রাটি ঢাকা উদ্যানে গিয়ে শেষ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সরকারের ‘অ্যাকশন নয়, রিঅ্যাকশন’

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.