Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সোয়া ৪ লাখ প্রবাসী
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সোয়া ৪ লাখ প্রবাসী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ২৭, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটদান সম্পন্ন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে। এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার। ভোটদান সম্পন্ন করছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোটার। যার মধ্যে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস অথবা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জনের পোস্টাল ব্যালট। আর দেশে এসেছে ২১ হাজার ৫০৮ জনের পোস্টাল ব্যালট।

দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিক-সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সরকারের ‘অ্যাকশন নয়, রিঅ্যাকশন’

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.