Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»নারী ভোটারদের টাকা দিয়ে জরিমানা গুনলেন বিএনপি জোট প্রার্থী কাসেমী
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নারী ভোটারদের টাকা দিয়ে জরিমানা গুনলেন বিএনপি জোট প্রার্থী কাসেমী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ৩১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নারায়ণগঞ্জ-৪ আসনে নারী ভোটারদের মাঝে প্রকাশ্যে টাকা বিতরণ করে জরিমানা গুনলেন বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী। তিনি এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন।

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় লিটল জিনিয়াস স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হন তিনি।

এসময় পুরস্কার বিতরণকালে স্কুলের নির্ধারিত পুরস্কারের পাশাপাশি নিজের পকেট থেকে দুই হাজার টাকা করে বের করে তুলে দেন। সেই সঙ্গে টাকা দেওয়ার সময়েও ভোট প্রার্থনা করেন তার অনুসারীরা।

এদিকে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে মুফতি মনির হোসেন কাসেমী প্রতিনিধিকে এক লাখ ৫০ হাজার জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করে যা আচরণবিধি লঙ্ঘন। আমরা ঘটনাস্থলে গিয়ে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে উপস্থিত প্রতিনিধিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছি। সেই সঙ্গে আচরণবিধি অনুসরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠে। একদিকে স্কুল চলাকালীন সময়ে কোনো প্রার্থী স্কুলে উপস্থিত হয়ে ভোট চাওয়া কিংবা নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারেন না। এটি আচরণবিধি লঙ্ঘন। অন্যদিকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা গুরুত্বর অপরাধ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘কেউ যদি টাকা বিতরণ করে তাহলে সেটা তো অপরাধ। বিষয়টি খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।‘

তবে এ বিষয়ে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বাংলাদেশ ২.০ : ন্যায়, মর্যাদা ও অগ্রগতির রাষ্ট্রদর্শন

জুলাই ২২, ২০২৬

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহমান

জুলাই ২১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.