Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»ফরিদপুর-২ আসনে রিকশার বিজয় সময়ের ব্যাপার মাত্র
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ফরিদপুর-২ আসনে রিকশার বিজয় সময়ের ব্যাপার মাত্র

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সোমবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফরিদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী জনসভায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে আল্লামা মামুনুল হক বলেছেন, শাহ্ মোহাম্মদ আকরাম আলী মুরুব্বি মানুষ- এই ভেবে কেউ যদি তাকে বা তার নেতাকর্মীদের দুর্বল মনে করে, তাহলে তারা মারাত্মক ভুল করবে। আকরাম আলীর নেতাকর্মীর গায়ে যদি কেউ হাত তোলে, তাহলে সেখানে আগুন জ্বলবে।

তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার ও কর্মীদের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। অন্যায়, জুলুম ও ভয়ভীতির রাজনীতি প্রতিহত করা হবে।

তিনি আরো বলেন, রিকশা এ দেশের অবহেলিত জনগোষ্ঠীর শেষ সম্বল, যখন কোনো কাজ কর্ম থাকে না, মানসিক বিপদগ্রস্ত হয়ে পড়ে তখন শেষ সম্বল হিসেবে রিকশাকেই খুঁজে নেয় এ দেশের সাধারণ জনগণ।

আল্লামা মামুনুল হক বলেন, এই মাঠ আমাদের জনসভার জন্য বরাদ্দ দেয়া হয়নি, এই মাঠ পেতে আমাকেই ব্যবস্থা নিতে হয়েছে। তাই প্রশাসনের লোকদেরকে বলছি- আপনারা নিরপেক্ষ থাকুন, বাকিটা আমরাই বুঝে নিতে পারবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, রিকশা প্রতীক ও তার শরীক দল সংসদে গেলে দেশ শাসনের নামে জনগণকে শোষণ করবে না। নারীদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হবে। এবারের নির্বাচন এক ঐতিহাসিক নির্বাচন, এবারের নির্বাচনে দুটি ব্যালট থাকবে, আর এতে আপনার রিকশা ও হ্যাঁ ভোট প্রদান করবেন।

তিনি আরো বলেন, বাংলার মাটিতে আর কোনো নতুন ফ্যাসিবাদের জন্ম হোক সেটা চাই না। এ মাটিতে কেউ আর দুঃশাসন দেখাবেন না, আমরা যদি ফিরে দাঁড়াই তাহলে পালানোর জায়গাও পাবেন না।

১১ দলের ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের রিকশা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা আকরাম আলীর (ধলা হুজুর) সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ড. মাওলানা আমিনুর রহমান মাদানী, মাওলানা বদর উদ্দিন, মাওলানা আহমদ হোসাইন, ডক্টর বায়জিদ হোসেন সাহেদ, প্রফেসর মিজানুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, সাইফ হাসান খান শাকিব, মাওলানা সোহরাব হোসেন, মুফতি মুস্তাফিজুর রহমান, মুফতি মজিবুর রহমান, আহাসান উল্লাহ কাসেমী, মুফতি হেলাল উদ্দিন কাসেমী, মাওলানা জুনায়েদ আহমেদ ফরিদী, মুফতি ইমরান হোসাইন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আদালত চলাকালে পেপারওয়েট ছুড়ে আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২৩, ২০২৬

বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আইওএম প্রতিনিধিদল

জুলাই ২৩, ২০২৬

কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, রাতে সীমিত পরিসরে ইন্টারনেট চালু

জুলাই ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.