Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»ঢাকা-১৩ আসনের ফলাফল কারচুপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে: বাংলাদেশ খেলাফত মজলিস
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ঢাকা-১৩ আসনের ফলাফল কারচুপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ১৬, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আজ ১৬ ফেব্রুয়ারি, সোমবার, বিকেল ৪টায় সংগঠনের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা-১৩ (মুহাম্মাদপুর–আদাবর–শেরেবাংলা নগর) আসনের নির্বাচনী ফলাফলকে ঘিরে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও নিন্দা জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, পরিকল্পিত ও সুসংগঠিত ফলাফল কারচুপির মাধ্যমে দলীয় আমীর মাওলানা মামুনুল হক-কে পরাজিত ঘোষণা করা হয়েছে। রিকশা প্রতীকের অসংখ্য বৈধ ভোট অবৈধ ঘোষণা, বিভিন্ন কেন্দ্রের ফলাফল শিটে ওভাররাইটিং ও ভোটসংখ্যা পরিবর্তন এবং চূড়ান্ত ফলাফল বিকৃতির মাধ্যমে প্রকাশ্য ‘রেজাল্ট ডাকাতি’ সংঘটিত হয়েছে ।

বৈঠকে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানানো হয়। পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন—তাঁর নেতৃত্বে দেশে একটি দায়িত্বশীল, স্থিতিশীল ও জনমুখী রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে এবং গণভোট-উত্তর ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নে দলীয় এজেন্ডা নয়; সুনির্দিষ্ট বিষয়ে জনগণের সরাসরি রায়কে প্রাধান্য দেওয়া হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, অধিকাংশ কেন্দ্রে রিকশা প্রতীক এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়ার পরই ফলাফল লেখায় কারচুপি করা হয়। রাত ১১টার পর বিভিন্ন গণমাধ্যমের অনলাইন প্ল্যাটফর্মে মাওলানা মামুনুল হকের বিজয়ের সংবাদ প্রচারের কিছুক্ষণের মধ্যেই সংশোধিত ফলাফল পাঠানো হয়—যা গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এ অবস্থায় তিনি নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ ও ফলাফল স্থগিতের আবেদন জানালেও তড়িঘড়ি করে বেসরকারি ফলাফল ঘোষণা এবং দ্রুত গেজেট প্রকাশ করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচন কমিশনের কাছে এ ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও বিচারিক তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায়। অন্যথায় জনগণের ভোটাধিকার রক্ষায় আদালত ও আন্দোলন— উভয় পথ অবলম্বন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

বৈঠকে নির্বাচন-পরবর্তী সারাদেশে অরাজকতা, রাহাজানি ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নেতা-কর্মীদের ওপর হামলা, বাড়িঘরে আক্রমণ, ভাঙচুর এবং অনেকের আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে এসব সহিংসতা বন্ধ, সংগঠিত ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংগঠনের আমীর মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মুফতী সাঈদ নূর, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা মাহবুবুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা শরীফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা নিয়ামতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিমউদ্দিন ও মাওলানা নূর মুহাম্মাদ আজীজ, সহ-বায়তুলমাল সম্পাদক ক্বারী হোসাইন আহমদ, নব নির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ ও মাওলানা হানাজালাসহ নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহমান

জুলাই ২১, ২০২৬

জুলাই শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.