Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»যাতায়াত পথে সিটি-পৌরসভা-ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি: হামিম
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

যাতায়াত পথে সিটি-পৌরসভা-ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি: হামিম

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ২২, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসুর নির্বাচনে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, তবে যাতায়াত পথে যেখানে সেখানে (সিটি কর্পোরেশন-পৌরসভা-ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে) স্লিপ দিয়ে টাকা উঠানো স্পষ্ট চাঁদাবাজি। আমাদের সরকার নিশ্চয়ই এসব ব‍্যাপারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, সারা বাংলাদেশে স্লিপ দিয়ে সড়কে টাকা উঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি বিশ্বের ৮টি দেশ ঘুরে সেসব দেশের কোথাও চোখে পড়েনি আমার কখনোই। হ‍্যা, সেতু-এলিভেটেড এক্সপ্রেসওয়ে-মহাসড়কের যেসব স্থানে টোল দেয়া হয় সেটা ভিন্ন।

তিনি আরও লেখেন, ইতোমধ‍্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন ঈদের আগেই ফ‍্যামিলি কার্ড চালু হবে। তিনি তার মুভমেন্টে ১৪টি রাষ্ট্রীয় গাড়ির পরিবর্তে চলাচল করেন নিজের গাড়িসহ মোট ৪টি গাড়ি নিয়ে, ভিআইপি মুভমেন্ট বন্ধ করেছেন এমনকি নিরাপত্তা প্রদানে রাস্তার দুপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যদের দাঁড়াতে নিষেধ করে দিয়েছেন। সুতরাং, পরিবর্তন আসবেই, পরিবর্তন ঘটবেই। ‘সবার আগে বাংলাদেশ, সবার জন‍্য বাংলাদেশ’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.