Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»গুরুত্বপুর্ণ নিউজ»জামায়াতে ইসলামীর মতো একটা পাত্রী লাগবে : আম্মার
    গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    জামায়াতে ইসলামীর মতো একটা পাত্রী লাগবে : আম্মার

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ২৩, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকার সমালোচনা করে রাকসু জিএস সালাহ উদ্দীন আম্মার বলেছেন, জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি। সারাদিন বাইরে বাইরে থাকমু, বিরোধী দলের কোনো চাপ থাকবে না।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এভাবে তীব্র সমালোচনা করেন তিনি।

    আম্মার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ইতিহাসে সবচেয়ে কিউট বিরোধী দল! আমরা জেন-জি এমন বউ চাই। দিনে যা খুশি করব, রাতে ফুল নিয়ে হাজির হব, একটু রোমান্টিক হাসি। সব মাফ! সকাল হইলেই আবার আগের কাজ শুরু। বউ চুপ থাকবে…কথা বললেই ডিভোর্সের ভয়!

    তিনি আরো বলেন, রাজনীতিটাও যেন কিউট মডেলে চলে গেছে। ক্ষমতাসীন দল হরতাল ডাকছে আর বিরোধী দল নতুন বউয়ের মতো। জামাইয়ের সাথে বেয়াদবি করতে চাইতেছে না!

    আক্ষেপ করে তিনি বলেন, কী আজব এক দেশে জন্ম নিলাম! এখানে ভূমিকা উল্টে যায়, দায়িত্ব উল্টে যায়, কিন্তু নাটক বন্ধ হয় না।

    শেষে উপহাস করে তিনি বলেন, যাইহোক এগুলো কেন বলতেছি জানেন? জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি। সারাদিন বাইরে বাইরে থাকমু, বিরোধী দলের কোনো চাপ থাকবে না। সন্ধানে থাকলে জানাবেন প্লিজ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

    মে ২৭, ২০২৬

    সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়

    মে ২৬, ২০২৬

    রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত

    মে ২৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.