Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হত্যা মামলার আসামি আ.লীগ নেতাকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ২৪, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সদ্য কারামুক্ত দুলা মিয়াকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেছেন চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির পরাজিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।

দুলা মিয়া নির্বাচনের আগে চট্টগ্রামে নিজ বাসা থেকে আটক হয়েছিলেন। তাকে লোহাগাড়া থানার একটি হত্যা মামলায় আটক করা হয়েছিল। এছাড়া তিনি জুলাই আন্দোলনে সরাসরি স্বৈরাচার আওয়ামী লীগের নিপীড়নের সঙ্গী ছিলেন।

আওয়ামী লীগ নেতাকে ফুল দিয়ে কারা ফটকে বরণ করে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেতিবাচক স্ট্যাটাসে সয়লাব হয়ে যায় নেট দুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে দুলা মিয়ার ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে বক্তৃতা দেওয়ার ছবি।

স্থানীয় বিএনপি নেতা রবিউল হাসান রবি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগের আমলে জনসাধারণকে মানুষ মনে করেনি দুলা মিয়া। বিএনপির অনেক নেতা তার হামলার শিকার হয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয়, সেই আওয়ামী লীগ নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের নেতারা। বলার ভাষা নেই।’

চলতি বছরের ৪ জানুয়ারি রাতে পাঁচলাইশ থানাধীন সুগন্ধা আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা দুলা মিয়াকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, দুলা মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ

অক্টোবর ১১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.