Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»শিবচরকে মাদকমুক্ত রাখতে ‘ঝুঁকি নিতেও প্রস্তুত’—কঠোর বার্তা এমপি হানজালার
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

শিবচরকে মাদকমুক্ত রাখতে ‘ঝুঁকি নিতেও প্রস্তুত’—কঠোর বার্তা এমপি হানজালার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ২৪, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শিবচর উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেন, কাঙ্ক্ষিতভাবে প্রশাসনের সহযোগিতা না পেলেও নিজ উদ্যোগে রাতের বেলা মাদকের বিরুদ্ধে অভিযানে নামবেন। যুবসমাজকে যেকোনো উপায়ে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাকাটা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

সভায় এমপি হানজালা বলেন, “রাতের বেলা আমি যেভাবে চাই সেভাবে যদি আপনাদের সহযোগিতা না পাই, তবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযানে নেমে যাবো।”

তিনি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও সুন্দর শিবচর গড়তে প্রশাসন ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার শাইখা সুলতানা, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহউদ্দিন কাদের, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা তপন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্তসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

সভায় উপজেলার প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, জনসেবা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

জুলাই ১২, ২০২৬

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে যুবক নিহত

জুলাই ১২, ২০২৬

চার নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.