Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»গুরুত্বপুর্ণ নিউজ»ব্রুনেই রাষ্ট্রদূতের সাথে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ
    গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    ব্রুনেই রাষ্ট্রদূতের সাথে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ১, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকাস্থ ব্রুনেই দারুসসালাম হাইকমিশনের সম্মানিত রাষ্ট্রদূত জনাব হাজী হারিস বিন হাজী ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে উভয় পক্ষ ইসলামী শিক্ষা, জনশক্তি খাতে সহযোগিতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন, এবং বাংলাদেশ ও ব্রুনেইর মুসলিম জনগোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ।

    বৈঠকে বাংলাদেশ ও ব্রুনেইয়ের মধ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি শক্তিশালী ও টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।

    এ প্রসঙ্গে আমিরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন,
    “ব্রুনেই একটি সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র, যার সঙ্গে বাংলাদেশের ইসলামিক সংগঠনসমূহের সম্পর্ক আরও গভীর ও প্রাতিষ্ঠানিকভাবে বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে।”

    তিনি আরও বলেন, ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধভিত্তিক সামাজিক উন্নয়ন, হালাল শিল্প, দাওয়াহ কার্যক্রম এবং মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই কল্যাণকর হতে পারে।

    উভয় পক্ষ ভবিষ্যতে আনুষ্ঠানিক সহযোগিতার কাঠামো নির্মাণে আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন।

    বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, আমিরে মজলিসের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব জনাব ফারিদ খান এবং ব্রুনেই দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জনাব হাজী রোজাইমি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    শাপলার গণহত্যার পর তোফায়েল বলেছিলেন, ‘৫ মে আমরা বিজয়ী হয়েছি’

    জুন ২, ২০২৬

    মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না বুয়েট শিক্ষক-সচিবসহ সন্তানেরা

    জুন ২, ২০২৬

    ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

    মে ২৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.