Author: নিউজ ডেস্ক :

সূরা আল কাহাফ পবিত্র কুরআন শরীফের ১৮ নম্বর সূরা। এ সূরার আয়াত সংখ্যা ১১০টি এবং রুকুর সংখ্যা ১১টি। সূরা আল কাহাফ মক্কায় অবতীর্ণ তাই এটি মাক্কী সূরা। যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। (মিশকাত ২১৭৫)। যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে। (মুসলিম) ‘যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে, যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে। আর যে ব্যক্তি উহার শেষ দশটি আয়াত পাঠ করবে, তার…

Read More

দেশের বিভিন্ন স্থানে অতি তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত দুদিনের হিট অ্যাটাকে বেশ কয়েক জনের মৃত্যুও হয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর, ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়িয়েছে। তীব্র গরমে নবী (সা.) দোয়া পড়েছেন প্রখ্যাত সাহাবি জাবির ইবনু আবদুল্লাহ (রা.) বলেন, বৃষ্টি না হওয়ায় ও প্রচণ্ড গরম পড়ায় একদিন নবী (সা.) এর কাছে কিছু লোক এলো। (গরমের তীব্রতায়) তারা কাঁদছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন তাদের জন্য এভাবে দোয়া করলেন اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ ‏ দাজ্জালের সঙ্গে দেখা হয়েছিল যে সাহাবির উচ্চারণ: আল্লাহুম্মাস কিনা গাইসান মুগিসান মুরিয়্যান নাফিয়ান…

Read More

মিল্টন সমাদ্দার। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম। মানবতার সেবক হিসেবে তার পাঁচটি ফেসবুক পেজে অনুসারী (ফলোয়ার) সংখ্যা প্রায় ২ কোটি। অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামের বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন। সেসব নারী, পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায়। মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন। তার আবেদনে সাড়াও মেলে প্রচুর। মোবাইল ব্যাংকিংয়ের ১৬টির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে…

Read More

দেশজুড়ে তুমুল বিতর্ক থাকলেও নতুন কারিকুলামে সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে শরীফার গল্পটি থাকছেই। গল্পটি নিয়ে শিক্ষাঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু থেকে নানা সমালোচনা ও বিতর্ক থাকলেও গল্পটিতে বিতর্কের কিছুই পায়নি বিশেষজ্ঞ কমিটি। ফলে নামেমাত্র এবং ভাষাগত কিছু পরিবর্তন করে শরীফার গল্পটি পাঠ্যবইয়ে থাকছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, নানা বিতর্ক থাকলেও অবেশেষ সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে শরীফার গল্পটি থাকছে। তবে এটিতে ভাষাগত ন্যূনতম পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞরা ওই গল্পে ‘বিতর্কের’ কিছু পাচ্ছেন না। সপ্তম শ্রেণীর ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বইয়ে পাঠের অংশ হিসেবে ‘শরীফার গল্প’ রাখা হয়েছে। উল্লেখ্য, নতুন শিক্ষাক্রমের এবং নতুন কারিকুলামের আলোকে সপ্তম শ্রেণীর ইতিহাস ও…

Read More

নাশকতার অভিযোগে দায়ের হওয়া রাজধানীর পল্টন ও মতিঝিল থানার পৃথক তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বুধবার (২৪ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৩ সালের মতিঝিল থানার এক মামলায় ও ২০২১ সালের পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক। তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় জামিন না পাওয়ায় এখনই তার কারামুক্তি হচ্ছে না। আশা করছি ওইসব মামলায় শীঘ্রই তিনি জামিন পেয়ে কারামুক্ত হবেন। প্রসঙ্গত, ২০২১ সালের ১৮ এপ্রিল…

Read More

আজ (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে এক মন্দিরের প্রতিমায় আগুন লাগানোকে কেন্দ্র করে শুধুমাত্র সন্দেহের বশে দুই মুসলিম শ্রমিককে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এছাড়াও পাঁচজনকে গুরুতর আহত করা হয়েছে। এর প্রতিবাদে আজ ফরিদপুরের তৌহদী জনতা ও সাধারণ মুসল্লীগণ মিছিল করলে সেখানে তৌহিদী জনতা ও মুসল্লিদের ওপর হামলা চালায় পুলিশ। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এই ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদবার্তায় হেফাজত মহাসচিব আরো বলেন, ফরিদপুরে আজকের প্রতিবাদী মিছিলে মুসল্লিদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। যাতে প্রায় অর্ধশতাধিক ধর্মপ্রাণ মুসল্লী আহত হয়। একজনের…

Read More

সারাদেশে বইছে মাঝারি তাপপ্রবাহ। এতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তীব্র রোদের দেখা মিলছে। বেলা বাড়ার সঙ্গে পাল্লা রোদে যেন আগুনের ফুলকি ঝরছে। তীব্র এই দাবদাহের মাঝেও রাতে কাঁথা গায়ে ঘুমাচ্ছেন দিনাজপুরের মানুষ। উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলাসহ আশে পাশের এলাকায় রাত নামলেই মৃদু হিমেল হাওয়া বয়ে যায়। বিশেষ করে রাত দুইটার পর কাঁথা নিয়ে ঘুমান অনেকে। এ এলাকার মানুষের আরেকটি অন্যতম অভ্যাস হলো ফ্যান চালিয়ে গায়ে কাঁথা নেওয়া। রাতে কাঁথা গায়ে নিয়ে শুয়ে থাকার কথা স্বীকার করে স্থানীয় বাসিন্দা সোলজার রহমান বলেন, কথাটি হাস্যকর হলেও সত্য। দিনে প্রচুর দাবদাহ থাকলেও রাতে খুব একটা গরম লাগে…

Read More

ইন্তেকাল করলেন তুরস্কের শায়েখ মাহমুদ আফেন্দি (রহ.) এর উত্তরসূরি শায়েখ হাসান আফেন্দি। সোমবার (২২ এপ্রিল) তুরস্কে এই ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। তিনি তুর্কি জনগণের কাছে ইসমাইলিয়া জামাত নামে পরিচিত সুন্নি আধ্যাত্মিক গোষ্ঠী ইসমাইল আগা হাসান কিলিচের প্রধান পীর ছিলেন। ২০২৩ সালের ২৩ জুন শায়েখ মাহমুদ আফেন্দির ইন্তেকাল হলে তিনি তুরস্কের প্রভাবশালী আধ্যাত্মিক গোষ্ঠীটির প্রধান আধ্যাত্মিক রাহবার ও খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। সূত্র: আখবারু তুর্কিয়া

Read More

সৌম্য ও ভদ্রতাই মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। শালীনতা ও নম্রতা সবচেয়ে বড় গুণ। কারো সঙ্গে সাক্ষাৎ হলে যদি আপনি সুন্দর হাসি দেন, একটি কোমল কথা বলেন, তবে আপনি একজন সত্যিকার সফল ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারলেন। যখন কোনো মৌমাছি কোনো ফুলে বসে তখন সে এটাকে ধ্বংস (নষ্ট) করে না। কেননা আল্লাহ কোমলতার বিনিময়ে যা দান করেন কঠোরতার বিনিময়ে তা দান করেন না।কিছু লোক আছেন যাঁদের ব্যক্তিত্ব চুম্বকের মতো আশপাশের লোকদের আকর্ষণ করে। কেননা তাঁরা তাঁদের কোমল ও ভদ্র কথা, তাঁদের ভালো ব্যবহার ও তাঁদের মহৎ কাজের জন্য তাঁরা (ওই লোকদের) ভালোবাসার পাত্র হন। অন্যের বন্ধুত্ব অর্জন করার কৌশল মহান…

Read More

দুটি রুমে শ খানেক ছাত্র। কিন্তু পুরো রুমজুড়ে নীরবতা। কোথাও কোনো শব্দ নেই। টিকটিকি ডাক দিলে সে শব্দও শোনা যায়। তাদের কেউ কুরআন পড়ছে, কেউ অংক করছে, কেউ দোয়া-কালামের বই পড়ছে। নীরবতার কারণ—তারা সবাই বধির এবং বোবা। তাদের মুখে যেমন বোল নেই, কানে নেই শ্রবণশক্তি। তারা আঙুলের ইশারায় কুরআন পড়ছে, অংক করছে, দোয়া মুখস্থ করছে। দৃশ্যটি রাজধানীর মাতুয়াইলে অবস্থিত আল নূর এডুকেশন কমপ্লেক্সের দ্বীনিয়াত বধির মাদরসার। এর প্রতিষ্ঠাতা মুফতি সালমান আহমাদ জানালেন, ‘এখানে প্রায় শ খানেক বধির ও বোবা পড়াশোনা করে। তারা যেমন কুরআন হেফজ করছে, তেমনি দোয়া-কালাম মুখস্থ করছে। পড়ছে বাংলা-অংক-ইংরেজিও।’ মাদরাসাটিতে বিভিন্ন বয়সের ছাত্র রয়েছে। কেউ নতুন, কেউ…

Read More