যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিজয়ের দিনে দেশে ফিরেই ছুটে গেছেন জন্মভূমি মাগুরায়।আর সাকিবের সঙ্গে এই সফরে আছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনও। সাকিব মাগুরায় আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন। সাকিবের মাগুরায় যাওয়ার খবর রুবেল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নিশ্চিত করেছেন। সেখানে তিনি লিখেছেন, মাগুরায় প্রিয় ভাইয়ের সঙ্গে বিজয়ের দিনে বিজয়ের লক্ষ্য নিয়ে পথচলা।’ গত ৬ নভেম্বর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে আঙুলে চোট নিয়েই খেলেছিলেন তিনি। পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের…
Author: Naim
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় ‘নির্বিচারে বোমা হামলা’ চালানোর কারণে ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাইডেন এর তরফ থেকে ইসরায়েলের নেতৃত্বের সমালোচনা করে এটাই সবচেয়ে কড়া বিবৃতি। খবর বিবিসির যুক্তরাষ্ট্রের ২০২৪ সালে পুনরায় নির্বাচনের প্রচারণায় ডেমোক্রেট দলের ডোনারদের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন এসব কথা বলেন। গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে হামলা চালানোর পর থেকে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল তার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারে। এছাড়া তাদের পাশে ইউরোপীয় ইউনিয়ন আছে, পুরো বিশ্ব আছে। কিন্তু নির্বিচারে বোমা হামলার মাধ্যমে তারা সে সমর্থন হারাচ্ছে। তিনি…
আগামী ১৬ ডিসেম্বর বিজয় র্যালি করার অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার পর ডিএমপি কমিশনার অফিসে যায় বিএনপির প্রতিনিধি দলটি। বিএনপির এই দলে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি ও তার শরিকরা। বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ। যা শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়।
ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা আওয়ামী লীগের নেই মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘জনগণের কাছে যাব, জনগণ যাকে ভোট দেবে, সে ক্ষমতায় আসবে। ক্ষমতা আঁকড়ে ধরার তো কোনো চেষ্টা আমাদের নেই।’ মানুষ হত্যা করে কেউ সরকার উৎখাত করতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা রেললাইন কেটে দিয়ে বগি ফেলে দিয়ে মানুষ হত্যার পরিকল্পনা করে আর আগুন দিয়ে মানুষ পোড়ায়; আর পিটিয়ে পিটিয়ে পুলিশ সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষকে মারে, মিছিলে মেয়েদের ওপর অত্যাচার করে এদের ক্ষমা নেই। এদের শাস্তি একদিন পেতেই হবে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গণভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব…
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মদ মামুনুল হককে দীর্ঘদিন থেকে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে কারাগারে তাঁকে নির্যাতন করা হচ্ছে। মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানীমূলক এসব কর্মকান্ডের কারণে সরকার বিপাকে পরবে। আসন্ন নির্বাচনের আগেই মাওলানা মামুনুল হকসহ আলেম-উলামাদের মুক্তি না দিলে দেশের জনগণ নির্বাচন প্রতিহত করবে।তাই অবিলম্বে মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে ঘোষিত তফসিল বাতিল করে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। নতুবা…