Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ২৪, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার আয়োজনে বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘর মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ নেয়ামত হোসাইন, সাবেক সভাপতি মুফতি নূরে আলম।

বক্তারা বলেন, আজ ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস। পবিত্র মাহে রমজান একটি মহিমান্বিত মাস। আর ১৭ রমজান মুসলমানদের ইতিহাসের একটি তাৎপর্যময় দিন। প্রতি বছর ঘুরে এ মাসটি অত্যন্ত মর্যাদার সাথে আমাদের সামনে উপস্থিত হয়। বদর দিবস প্রমাণ করে মুসলমানদের ঈমানী শক্তি যে কোন অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী।

বক্তারা আরো বলেন, একটি ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশে ইসলামি খেলাফত কায়েমের বিকল্প নেই। দেশের তরুণ সমাজকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। এই দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, খুন, ধর্ষণ নির্মূল করতে হলে সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনিময়ে সবাইকে বাংলাদেশ খেলাফত মজলিস তথা যুব মজলিসের পতাকাতলে এক হবার আহ্বান জানাই।

এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলার যুগ্ম সম্পাদক মাওলানা আবু হোরায়রা, যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা শাহেদুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা হামিম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা বায়তুলমাল সম্পাদক হাফেজ সানাউল্লাহ, জেলা অফিস সম্পাদক হুসাইন আহমেদ জেলা প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম, জেলা আমেলার সদস্য হাফেজ কারী শরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এইচএসসিতে তৃতীয় দিনে বহিষ্কার ৪৮, অনুপস্থিত ৩৩ হাজারের বেশি

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলা

জুলাই ৬, ২০২৬

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর লাশ উদ্ধার

জুলাই ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.