
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে বোমা হামলা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
তিনি জানান, ‘‘সাভারে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইন্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এসময় সমাবেশস্থলে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ এনসিপির নেতৃবৃন্দের ওপর এ হামলা চালানো হয়।’’
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে ঢাকার সাভারে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।
