Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»শ্রীনগরে এক রাতেই ৯ কবরের কঙ্কাল চুরি
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

শ্রীনগরে এক রাতেই ৯ কবরের কঙ্কাল চুরি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৬, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মুন্সীগঞ্জের শ্রীনগরের বেলতলী জান্নাতুন নুর মসজিদের কবরস্থান থেকে এক রাতেই ৯টি কঙ্কাল চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল ওই কবরস্থানের বিভিন্ন পুরোনো কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। রোববার (২৬ মে) সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার সকালে তারা অন্তত ৯টি কবর খনন করা অবস্থায় দেখতে পায়। এর মধ্যে ৬-৭ মাস আগে ক্যান্সারে মারা যাওয়া মন্জুর (৪০) কবরের কঙ্কালও খুঁজে পাননি তারা। কবরগুলো থেকে কঙ্কাল নিয়ে যাদু-টোনা ও কুফরি করার জন্য একটি চক্র কঙ্কালগুলো চুরি করেছে বলে ধারণা স্থানীয়দের।

কবরস্থানটির সহকারী কোষাধ্যক্ষ মো. শহিদুল জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কয়েকটি কবরের বিভিন্ন অংশে মাটি খোঁড়া হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে।

শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, বেশ কয়েকটি কবর কঙ্কাল চুরি করা হয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দেশের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

জুলাই ১৮, ২০২৬

কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দি পলায়ন: বরখাস্ত ৭

জুলাই ১৮, ২০২৬

দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হবে: পথসভায় জামায়াত আমির

জুলাই ১৮, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.