Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

অশান্তির আগুন জ্বলে উঠলে জনগণ আবারও রুখে দাঁড়াবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দেশে আবারও ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি হলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে দেশের মানুষ জীবন দেওয়ার মানসিকতা তৈরি করেছে। অশান্তির আগুন জ্বলে উঠলে জনগণ আবারও রুখে দাঁড়াবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কুড়িগ্রামের রাজারহাট সমবায় মার্কেট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী রেজাউল করিম বলেন, “আপনারা কি আবার ফ্যাসিস্ট চরিত্রের অধিকারী হবেন? বাংলাদেশের মানুষ কিন্তু সংগ্রাম করতে শিখেছে। অন্যায়ের প্রতিবাদ করতে জীবন দেওয়ার মানসিকতা তৈরি করেছে। এমন একটি সময় আসবে, যখন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে, তখন আমরা আবারও রুখে দাঁড়াব।”

তিনি বলেন, একমাত্র ইসলামের নীতি-আদর্শ ছাড়া অন্য কোনো নীতি-আদর্শে শান্তি আসেনি, শান্তি আসবেও না। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যায়, অনিয়ম ও অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রাজারহাট উপজেলার মানুষের উদ্দেশে চরমোনাই পীর আরও বলেন, বিভিন্ন সময়ে জনগণ বিভিন্ন প্রার্থী ও দলকে ভোট দিয়েছে। এবার ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি তিনজন চেয়ারম্যান প্রার্থীর হাতে হাতপাখা প্রতীক তুলে দেন।

তিনি বলেন, “আসুন, আমরা বিভিন্ন সময়ে অন্যদের ভোট দিয়েছি। আজকে আমরা ইসলামের পক্ষে চেয়ারম্যান প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করি।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল ওয়াহেদ। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী নীতি-আদর্শ অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২৬, ২০২৬

জ্বালানির দাম কমানো ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন: খেলাফত আন্দোলন

সেপ্টেম্বর ২২, ২০২৬

জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

সেপ্টেম্বর ২২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.