Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২২, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও “আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৩টায় নগরীর হোটেল গ্র্যান্ড ভিউ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল মালিক কাসেমী বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কাণ্ডারী। তাদের মধ্যে নৈতিকতা, সততা ও আদর্শিক চেতনা জাগ্রত করতে পারলেই দেশকে একটি সোনার বাংলাদেশে রূপান্তর করা সম্ভব। শুধু ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়, বরং চরিত্রবান ও দায়িত্বশীল নাগরিক হয়ে জাতি গঠনের অঙ্গীকার করতে হবে।”

প্রধান আলোচকের বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ইসলামীক স্টাডিজ বিভাগের প্রধান ডক্টর মাওলানা জিয়াউর রহমান। তিনি বলেন, “ছাত্রসমাজই জাতির প্রাণশক্তি। তারা যদি সঠিক পথে অগ্রসর হয় তবে বাংলাদেশ আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। এজন্য প্রয়োজন শিক্ষা ও গবেষণার পাশাপাশি নৈতিকতার চর্চা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আহমদ সগীর আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, যুব জমিয়ত সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বর্তমান কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক মাহফুজ আহমদ, সাহিত্য সম্পাদক খুরশিদ আলম। সাবেক ছাত্র জমিয়ত নেতা মাওলানা মাহফুজ বিন আব্দুল হাফিজ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহসভাপতি কাওছার আহমদ। তিনি বলেন, “আদর্শ বাংলাদেশ গঠনের জন্য ছাত্রসমাজকে দ্বায়িত্বশীল ও সংগ্রামী হতে হবে। আজ যারা কৃতিত্ব অর্জন করেছে, তাদের সামনে বিরাট দায়িত্ব অপেক্ষা করছে—নিজেদেরকে শুধু শিক্ষায় নয়, চরিত্রেও যোগ্য প্রমাণ করতে হবে।”

বিশেষ বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় ভার্সিটি সম্পাদক মাহমুদুল হাসান তাক্বি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি কাওছার আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।

এ সময় জেলার বিভিন্ন উপজেলা ও ক্যাম্পাস শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সুন্নাহ সামগ্রী ও আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.